সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
গজারিয়ায় কনস্ট্রাকশন সাইটে সংঘবদ্ধ ডাকাতি: ১৯ জন গ্রেফতার, ২ ট্রাক জব্দ, বিপুল মালামাল উদ্ধার

গজারিয়ায় কনস্ট্রাকশন সাইটে সংঘবদ্ধ ডাকাতি: ১৯ জন গ্রেফতার, ২ ট্রাক জব্দ, বিপুল মালামাল উদ্ধার

লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ 

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুবাকান্দি এলাকায় অবস্থিত দি জিয়া অ্যান্ড ব্রাদার্স কনস্ট্রাকশন সাইটে সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় এ পর্যন্ত ১৯ জনকে গ্রেফতার করেছে গজারিয়া থানা পুলিশ। একই সঙ্গে ডাকাতির কাজে ব্যবহৃত দুটি ট্রাক জব্দ এবং লুণ্ঠিত নির্মাণসামগ্রীর বড় একটি অংশ উদ্ধার করা হয়েছে।

 

রোববার (১৯ জুলাই) মুন্সীগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেলের পাঠানো এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

 

পুলিশ জানায়, গত ১১ জুলাই রাত আনুমানিক ২টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ জানতে পারে, ৩-৪ জন সশস্ত্র ব্যক্তি কনস্ট্রাকশন সাইটে প্রবেশ করে নিরাপত্তাকর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে। পরে তাদের হাত-পা বেঁধে ও চোখ বেঁধে একটি কনটেইনার কক্ষে আটকে রেখে বিপুল পরিমাণ নির্মাণসামগ্রী ট্রাকে করে নিয়ে যায়। প্রাথমিকভাবে লুণ্ঠিত মালামালের মূল্য প্রায় ৪০ থেকে ৫০ লাখ টাকা বলে জানা যায়।

 

পুলিশ সুপার মো. মেনহাজুল আলম (পিপিএম)-এর নির্দেশনায় তদন্তে ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দুটি সন্দেহভাজন ট্রাক শনাক্ত করা হয়। পরে ট্রাকের মালিক, ভাড়াকারী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য যাচাই করে অভিযান চালিয়ে পর্যায়ক্রমে ১৯ জনকে গ্রেফতার করা হয়। ডাকাতির কাজে ব্যবহৃত দুটি ট্রাকও জব্দ করা হয়েছে।

 

তদন্তে প্রাথমিকভাবে জানা গেছে, শাওন, সজল ও রিয়াজুলসহ কয়েকজন ভাঙারি ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তি ডাকাতির পরিকল্পনা করেন। তারা স্থানীয় সহযোগী ও শ্রমিকদের সম্পৃক্ত করে নির্মাণসামগ্রী লুটের পরিকল্পনা বাস্তবায়ন করেন। ঘটনার রাতে ঢাকার তেজগাঁও থেকে একটি দল গজারিয়ায় এসে স্থানীয় সহযোগীদের সঙ্গে কনস্ট্রাকশন সাইটে প্রবেশ করে নিরাপত্তাকর্মীদের জিম্মি করে। পরে ট্রাক এনে বিপুল পরিমাণ মালামাল লুট করে নিয়ে যায়।

 

এ ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তদন্তে আরও ২৩-২৪ জনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। পলাতক আসামিদের গ্রেফতার এবং অবশিষ্ট লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ডাকাতির কাজে ব্যবহৃত দুটি ট্রাক, চারটি ব্যাটারি, ১০টি ফ্যান, দুটি মোটর, দুটি ডায়নামো, একটি ৩০ হর্স পাওয়ার মোটর, একটি চায়না ডিজেল ইঞ্জিন, একটি মিগ ওয়েল্ডিং মেশিন, একটি হাইড্রোলিক রড কাটার মেশিন, একটি ডিবি বোর্ড, পাঁচটি ওয়েল্ডিং মেশিন, একটি হাইড্রোলিক পাম্প, একটি এসি মেশিন, একটি ১০ ফুট লম্বা পাইপ এবং প্রায় ৫.৫ টন লোহার বিভিন্ন নির্মাণসামগ্রী।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!