গজারিয়া ( মুন্সীগঞ্জ) প্রতিনিধি
মুন্সীগঞ্জের গজারিয়ায় কনকর্ড প্রি-স্ট্রেস কনক্রিট অ্যান্ড ব্লক প্ল্যান্ট লিমিটেড–এর মালবাহী ট্রাক চলাচলের প্রতিবাদে সড়ক অবরোধ করেছে স্থানীয় ভুক্তভোগী জনতা।
সোমবার ( ২২ ডিসেম্বর) বিকেল আনুমানিক ৩টায় উপজেলার ভবেরচর ইউনিয়ন–এর আনারপুরা সিএনজি স্ট্যান্ড এলাকায় এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। এ সময় কনকর্ডের একাধিক মালবাহী ট্রাক স্থানীয়রা আটকে রেখে বিক্ষোভ করেন।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে কোম্পানির ভারী মালবাহী ট্রাকগুলো স্থানীয় সড়ক ব্যবহার করায় এলাকায় চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছে। সড়কে নিয়মিত যানজট, অতিরিক্ত ধুলাবালি অটোরিকশা সিএনজি চলাচলে ঘটছে দুর্ঘটনা । এই দূর্ঘটনার কারন কনকর্ডের ট্রাককেই দায়ী করছেন তারা। এছাড়া কোনো নিমনীতি না মেনে মহাসড়কে হঠাৎ ইউটার্ন নেওয়ার কারণে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে বলে জানান স্থানীয় বাসিন্দারা।
এছাড়া ভারী যান চলাচলের ফলে সড়কে খানাখন্দ সৃষ্টি হচ্ছে, যা যানজট আরও তীব্র হচ্ছে । এই পরিস্থিতিতে কোম্পানির মালবাহী পরিবহন যেন স্থানীয় সড়ক ব্যবহার না করে নিজস্ব সড়ক ব্যবহার করে। কোম্পানির নিজস্ব রাস্তা ব্যবহার করতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন ভুক্তভোগীরা।এ বিষয়ে কনকর্ডের দায়িত্বে থাকা কর্মকর্তা (এডমিন) মো. ইসমাইলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিয়ে সুস্পষ্ট কোনো বক্তব্য দিতে রাজি হননি। বরং ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় সাংবাদিকদের দির্ঘক্ষন কালক্ষেপন করে স্হানীয়দের অভিযোগের বিষয়টি এড়িয়ে যায়।
এবিষয়ে কোম্পানি যদি দ্রুত কার্যকর ব্যবস্থা না নেয় তাহলে ভবিষ্যতে তারা আরও কঠোর কর্মসূচি দিবেন বলে সংবাদ কর্মিদের জানান ।