প্রতিনিধি গজারিয়া ( মুন্সিগঞ্জ)
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নে অবস্থিত ওয়ালপ্যাক পলিমারস লিমিটেড কারখানায় শনিবার রাত দুইটায় ডাকাতির চেষ্টা চালিয়েছে ডাকাত দল । তবে স্থানীয়দের সতর্কতা ও পুলিশের দ্রুত পদক্ষেপে তাদের পরিকল্পনা ভেস্তে যায়।
জানা যায়, রাতের আঁধারে সংঘবদ্ধ একটি ডাকাত দল কারখানায় ওয়াল টপকিয়ে ভিতরে প্রবেশ করলে কারখানার নিরাপত্তায় দায়িত্বে থাকা লোকজন বিষয়টি টের পেলে পুলিশকে খবর দেয়। এসময় পুলিশ ও স্হানীয় জনতার দাওয়ায় ডাকাত দল পালিয়ে যায়।এবিষয়ে ওয়ালপ্যাক পলিমারস লিমিটেডের জিএম তারিকুল হোসেন বলেন রাত দুইটায় আমাদের কারখানায় ওয়াল টপকিয়ে ১২/১৫ জনের একটি ডাকাত দল ভিতরে ঢুকে যায় সিকিউরিটি গার্ডের লোকেরা দেখে দ্রুত তারা পুলিশকে অবহিত করেন । পুলিশ ও এলাকার লোকজন দাওয়া দিলে তারা পালিয়ে যায় । পুলিশ সিসি ক্যামেরা চেকিং করতেছে থানায় মামলা হবে । গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আলী বলেন খবর পেয়ে আমিসহ দ্রুত ঘটনাস্থলে যাই পুলিশের উপস্থিতি টের পেলে তারা কৌশলে পালিয়ে যায় । দুইজনকে আমি দেখতে পেয়েছি গেইট বন্ধ তাই ধরতে পারি নাই । আমরা সিসি টিভি দেখে এবং তদন্ত পূর্বক পরবর্তী পদক্ষেপ নিবো ।
নজরুল ইসলাম শেখ । তাং ২–৫–২৬ ইং ।