সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
গজারিয়ায় আড়ালিয়া আব্দুল্লাহপুর নির্মাণাধীন ব্রীজের শ্রমিকদের উপর হামলায় আহত তিন কাজ বন্ধ

গজারিয়ায় আড়ালিয়া আব্দুল্লাহপুর নির্মাণাধীন ব্রীজের শ্রমিকদের উপর হামলায় আহত তিন কাজ বন্ধ

প্রতিনিধি গজারিয়া(মুন্সীগঞ্জ)

মুন্সীগঞ্জের গজারিয়ায় চাঁদা না পাওয়ায় দুই দফায় শ্রমিকদের হুমকি ও পিটিয়ে আহত করায়,ভয়ে ও আতংকে নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে শ্রমিক’রা, এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। 

 

রবিবার(৩মে) রাত ৯ঘটিকায় উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর আড়ালিয়া স:প্রা: বিদ্যালয় সংলগ্ন সড়কে এই ঘটনা ঘটে। 

 

আহত’রা হলেন শহিদুল (২৫),ওয়াহিদ (৩৭), রিফাত(১৮) তাঁরা সবাই ব্রীজ নির্মাণ ঠিকাদার প্রতিষ্ঠানের শ্রমিক। 

 

আটককৃত মো:শরীফ হোসেন(৩৫)উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর আড়ালিয়া গ্রামের শফি উল্লাহ সরকার ছেলে। 

 

আহত শহিদুল বলেন,গত ২৭এপ্রিল কাজ করা অবস্থায় স্থানীয় বুলবুল নামে এক যুবক সাইডে এসে ৫ইঞ্চি মোটা ও ২৫ফুট লম্বা ৫টা পাইপের দাবি করেন মাছের ঘেরের বেড়া দেওয়ার জন্য। আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলার অনুরোধ করলে আমাদের দেখে নেওয়ার হুমকি ধামকি দিয়ে চলে যায় পরে গতকাল রাত ৯টার দিকে কাজ শেষে ফেরার পথে আড়ালিয়া স্কুলের সামনে চাঁন বাদশা,ইব্রাহিমসহ ৭/৮ জন পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে কাঠের ডাসা,লোহার পাইপ দিয়ে আমাদের উপর হামলা চালিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে।

 

ঠিকাদারি প্রতিষ্ঠান ওরিয়েন্ট ট্রেড ইন্টারন্যাশনাল স্বত্ত্বাধিকার দেলোয়ার হোসেন জিতু বলেন,তাঁরা আমার কাছে এক লক্ষ টাকা চাঁদা দাবি করে,না দেওয়ায় এর পূর্বে এক শ্রমিককে পিটিয়ে হাত ভেঙ্গে দিয়েছিল,এখন আমার পিটিয়ে তিন শ্রমিক কে গুরুতর আহত করেছে,এই ঘটনায় সাইডে কাজ করা শ্রমিক’রা ভয়ে আতংকিত,তাঁরা কাজ বন্ধ করে দিয়েছে।

 

বিষয়টা নিয়ে উপজেলা প্রকৌশলী সামিউল আরফিন বলেন,খবর পেয়েই আমি অফিসার ইনচার্জ জানাই,তিনি তাৎক্ষণিক পুলিশ পাঠিয়েছেন,এ বিষয়ে আমরা আইন গত ব্যবস্থা গ্রহণ করবো।

 

এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো:হাসান আলী বলেন,খবর পেয়েই আমি নিজে ফোর্সসহ ঘটনাস্থল যাই,ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করে নিয়ে আসা হয়,মামলা দায়ের প্রক্রিয়া চলমান। 

 

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!