সংবাদ শিরোনাম :
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি
গজারিয়া হালনাগাদ ভোটার রেজিষ্ট্রেশনে কার্যক্রম পরিদর্শন করেছেন নির্বাচন কমিশনার

গজারিয়া হালনাগাদ ভোটার রেজিষ্ট্রেশনে কার্যক্রম পরিদর্শন করেছেন নির্বাচন কমিশনার

ওসমান গনি স্টাফ রিপোর্টার

মুন্সীগঞ্জ গজারিয়া উপজেলায় চলমান ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পরিদর্শন করেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। এ সময় তার সাথে ছিলেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ( ঢাকা বিভাগ) মোঃ ইউনূস আলী মিয়া আজ বুধবার সকাল সাড়ে নয়টায় গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের ২৩নং মধ্যবাউশিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দুই দিনের জন্য পরিচালিত হালনাগাদ কার্যক্রমের ১ম দিন ওই কেন্দ্র পরিদর্শন করেন ইসি কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। এ সময় উপস্হিত ছিলেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল আলম, মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ বিল্লাল হোসেন,উপজেলা নির্বাচন কর্মকর্তা মমিনুর জাহান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আনোয়ারুল আলম আজাদ,বাউশিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যাম মো: এবাদুল হক প্রমূখ।

পরিদর্শন শেষে তিনি দৈনিক স্বদেশ প্রতিদিনকে বলেন, রেজিষ্ট্রেশন কেন্দ্র দেখলাম, এলাকার ভোটারদের মাঝে বেশ সাড়া লক্ষ্য করলাম। ইলেকশন কমিশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা আন্তরিক ভাবে দায়িত্ব পালন করার কথাও বলেন তিনি।

তিনি আরো বলেন,আমি আশা করছি কোন ভোটার বাদ থাকবে না, সবাই যাতে নিবন্ধনের আওতায় আসে সে ব্যাপারে এলাকাবাসীদের সহযোগিতার আহবান জানান নির্বাচন কমিশনার।

গজারিয়া উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, চলতি বছর ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির আওতায় গত ২০ জানুয়ারী হতে ৩ ফেব্রুয়ারী পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহকারী ও নিয়োজিত সুভারভাইজারদের তত্বাবধানে তথ্য সংগ্রহ ও যাচাই বাছাই করা হয়।

চলতি ফেব্রুয়ারী মাসের ২৪ তারিখ হতে উপজেলার বালুয়াকান্দী ও হোসেন্দী ইউনিয়নে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়।

এরই ধারাবাহিকতায় আজ বুধবার (২৬ ফেব্রুয়ারী) বাউশিয়া ইউনিয়নে ২ দিনের হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে যা চলবে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। 

মার্চ মাসের ৭ তারিখ পর্যন্ত সময়ে উপজেলার সবকটি ইউনিয়নে(৮টি) চলবে বলে জানিয়েছেন গজারিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মোমিনুর জাহান

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!