সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
গজারিয়া মহাসড়কের পাশ থেকে কিশোরের মরদেহ উদ্ধার

গজারিয়া মহাসড়কের পাশ থেকে কিশোরের মরদেহ উদ্ধার

ওসমান গনি,স্টাফ রিপোর্টার

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে জিসান (১৯) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। অজ্ঞাত কোনো গাড়ির ধাক্কায় তিনি নিহত হয়ে থাকতে পারেন বলে ধারণা করছে হাইওয়ে পুলিশ।

শুক্রবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মহাসড়কের উপজেলার বাউশিয়া ইউনিয়নের চরবাউশিয়া বড়কান্দি এলাকায় আনোয়ার সিমেন্ট সিট ফ্যাক্টরির বিপরীত পাশ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জিসান নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ঝাউচর গ্রামের আলী আকবর ছেলে। সে গত কয়েক মাস ধরে গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের ভবানীপুর গ্রামে তার নানার বাড়ীতে থাকতেন বলে জানা গেছে।

এ বিষয়ে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই রাশেদুল ইসলাম জানান, সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চর বাউশিয়া বড়কান্দী কুমিল্লামুখী সড়কের পাশে একটি মরদেহ স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশ কে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। তার মাথায় ও পায়ে জখম আছে।

মহাসড়ক পারাপারের সময় অজ্ঞাত কোনো গাড়ির ধাক্কায় মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা যাচ্ছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!