সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
গজারিয়া মহাড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

গজারিয়া মহাড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

ওসমান গনি
স্টাফ রিপোর্টার
মুন্সিগঞ্জে গজারিয়া উপজেলা মোটরসাইকেল দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা চালক ও আরোহী নিহত হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া পাখির মোড় নামক এলাকায় গোমতী-মেঘনা সেতুর ঢালে এ মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে।

পুলিশি সূত্রে জানা যায় দূর্ঘটনায় নিহতরা ব্যক্তিরা হলেন মোটরসাইকেলটির চালক চাঁদপুরের কচুয়া উপজেলার পালগিরি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে তানভীর আহম্মেদ(২৬)। ও মোটরসাইকেলে থাকা আরোহী ঐ একই গ্রামের দুলাল মিয়ার ছেলে জাহিদ হোসেন জিতু (২৫)।

দূর্ঘটনার পর তাদের উদ্ধার করে কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার গৌরীপুর সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ভবেরচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রিয়াদ হোসেন জানান রাত আনুমানিক সাড়ে ১০ টা নাগত এই দূর্ঘনাটি ঘটে এতে দুইজন নিহত হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!