সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
গজারিয়া ভবের চর একতা সংঘের আয়োজনে ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত।

গজারিয়া ভবের চর একতা সংঘের আয়োজনে ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত।

ওসমান গনি
স্টাফ রিপোর্টার

মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলা ঐতিহ্যবাহী ভবের চর উচ্চ বিদ্যালয়ের মাঠে ভবের চর একতা সংঘের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল আকর্ষণীয় গোল্ড কাপ ফাইনাল খেলা। খেলায় অংশগ্রহণ করেন ভিটিকান্দি ডায়মন্ড ক্লাব এবং বক্তার কান্দি একঝাঁক পায়রা ক্লাব। উত্তেজনা পুর্ন খেলায় উভয় দল ১/১গোলে সমতা হলে ভবের চর একতা সংঘের সিদ্ধান্ত মোতাবেক ট্রাইবেকার দেওয়া হয়।ট্রাইবেকারে ভিটিকান্দি ডায়মন্ড ক্লাব ৬/৫ গোলে বিজয়ী হয়। আজকের এই ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্জিনিয়ার মামুনুর রশিদ, প্রফেসর গিয়াসউদ্দিন, মোতাহার হোসেন জাহাঙ্গীর, ভবের চর একতা সংঘের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক রব মিয়া, সাংগঠনিক সম্পাদক রমজান প্রধান, সাইফুল ইসলাম, লোকমান হোসেন সিকদার বীর মুক্তিযোদ্ধা এম এ আজম,সহ সভাপতি শাহাবুদ্দিন খান,ভবের চর ফ্রেন্ডস এসোসিয়েশনের সভাপতি আঃ হক, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ ফুটবল প্রেমী অসংখ্য মানুষ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাজির হোসেন সিকদার। অনুষ্ঠান শেষে উভয় দলকে পুরষ্কার বিতরণ করা হয়।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!