সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
গজারিয়া বন্যাদুর্গতদের পাশে দাড়াতে গজারিয়ায় আলেম ওলামা ও শিক্ষার্থীদের ত্রাণ তহবিল গঠন

গজারিয়া বন্যাদুর্গতদের পাশে দাড়াতে গজারিয়ায় আলেম ওলামা ও শিক্ষার্থীদের ত্রাণ তহবিল গঠন

মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলা দেশের বন্যা পরিস্থিতিতে আক্রান্ত মানুষদের সহায়তা করতে তহবিল গঠন করেছে গজারিয়া উপজেলা সকল আলেম ওলামা ও বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।

শনিবার সকাল ১০ ঘটিকায় গজারিয়া থানা সংলগ্ন ১০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে গজারিয়া উপজেলার শতাধিক আলেম ও শিক্ষার্থীরদের উপস্থিতিতে এই কমিটি গঠিত হয়। অর্থ সংগ্রহ ও কমিটি গঠন সভায় সঞ্চালনায় ছিলেন মুফতি হাফেজ মাওলানা সাইফুল ইসলাম। ত্রাণ তহবিল গঠন ও বন্যা কবলিত মানুষদের দ্রুত সময়ে সহযোগিতা মূলক বিভিন্ন দিকনির্দেশনায় বক্তব্য রাখেন মাওলানা আব্দুল ইসহাকী, মাওলানা আব্দুল হক, মাওলানা আব্দুল মতিন, মুফতি ফয়জুল্লাহ,মাওলানা আল আমিন,মাওলানা জামাল উদ্দিন, মাওলানা নুরুল আমিন। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন মো কাউছার, মো ফরহাদ, মো তানভীর আহমেদ, মো ফাহিম ।

উপস্থিত বক্তাদের আলোচনায় ত্রাণ তহবিল সমৃদ্ধ করার লক্ষ্যে গজারিয়া উপজেলাধীন ৮ টি ইউনিয়নে কার্যকরী কমিটির সিদ্ধান্তে ভিন্ন ভিন্ন প্রতিনিধি দল অর্থ সংগ্রহের কাজ করবে। বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় এবং উৎপাদনশীল শিল্প কারখানার কর্তৃপক্ষের সহযোগিতা চেয়ে অর্থ তহবিল বড় করার বিষয়টি প্রাধান্য দেয়া হয়েছে। কার্যকরী কমিটির সদস্য ও আলোচনা সভার সঞ্চালক মাওলানা সাইফুল ইসলাম জানান আলোচনা সভা চলাকালীন সময়ে বাউসিয়া ইউনিয়ন পুরান বাউশিয়া গ্রামের মো:রফিকুল ইসলাম বেপারী, ১ লক্ষ ১৫ হাজার টাকা নগদ অর্থ তহবিলে প্রদান করেছে। বন্যা কবলিত মানুষদের সহযোগিতায় প্রবাসীদের দেয়া অর্থসহ শনিবার ২৩ আগষ্ট পর্যন্ত ৭ লক্ষ টাকার অধিক ত্রান তহবিলে যোগ হয়েছে। সকলের আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতায় গজারিয়া থেকে বন্যা কবলিত অসহায় মানুষদের জন্য বড় অংকের একটি ত্রান তহবিল গঠন হবে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!