সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
গজারিয়া কলিম উল্লাহ কলেজের সাময়িক বরখাস্তকৃত অধ্যক্ষ মোনতাজ উদ্দিন মর্তুজাকে আটক করেছে গজারিয়া থানা পুলিশ।

গজারিয়া কলিম উল্লাহ কলেজের সাময়িক বরখাস্তকৃত অধ্যক্ষ মোনতাজ উদ্দিন মর্তুজাকে আটক করেছে গজারিয়া থানা পুলিশ।

ওসমান গনি,স্টাফ রিপোর্টার

মুন্সিগঞ্জে গজারিয়া উপজেলা কলিম উল্লাহ কলেজ’ এর অধ্যক্ষ মোনতাজ উদ্দিন মর্তুজাকে আটক করে ওয়ার্ড বিএনপি কার্যালয় ভাঙচুরের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে পুলিশ। তবে মামলার বাদী চেনেন না তাকে।

মোনতাজ উদ্দিন মর্তুজা (৫৩) নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ললাটি গ্রামের আলতাফ হোসেনের ছেলে। তিনি সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন গজারিয়া কলিম উল্লাহ কলেজ অভ্যন্তরে অবস্থানকালে ওই শিক্ষককে আটক করা হয়।

খোঁজ নিয়ে জানা যায় কলেজের অধ্যক্ষের পদ নিয়ে মোনতাজ উদ্দিন মর্তুজার সাথে স্থানীয় একটি পক্ষের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। গজারিয়া কলিম উল্লাহ কলেজ পরিচালনার জন্য অস্থায়ী অ্যাডহক কমিটি ২০২৪ সালের অক্টোবরে তাকে সাময়িক বরখাস্তের আদেশ দেয়। পরে সেই আদেশ চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করেন অধ্যক্ষ। শুনানি শেষে আদালত সাময়িক বরখাস্তের আদেশটি তিন মাসের জন্য স্থগিত করেন। পাশাপাশি অধ্যক্ষ মোনতাজ উদ্দিন মর্তুজাকে বহিষ্কারের পন্থা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে চার সপ্তাহের রুল জারি করেন।

অধ্যক্ষ অধ্যক্ষ মোনতাজ উদ্দিন মর্তুজা বলেন, আমি একজন শিক্ষক। আমি কেন কার্যালয় ভাঙচুর করতে যাব! আমি সোনারগাঁও উপজেলার যে এলাকায় বসবাস করি সেখান থেকে মেঘনা নদী পাড়ি দিয়ে বিএনপি কার্যালয় ভাঙচুর করতে চর বলাকী গিয়েছি বিষয়টা হাস্যকর। আমার জীবনে আমি কোনোদিন ওই গ্রামে যাইনি। আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার।’

চর বলাকী এলাকায় অবস্থিত ওয়ার্ড বিএনপি কার্যালয় ভাঙচুর মামলার বাদী মো. মাহফুজ বলেন, আমি অধ্যক্ষ মোনতাজ উদ্দিন মর্তুজাকে চিনি না। পুলিশের সাথে হয়তো কোনও সমস্যা করেছে সেজন্য পুলিশ তাকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়েছে। গত বছরের ২৩ নভেম্বর চর বলাকী গ্রামে বিএনপি কার্যালয় ভাঙচুর চালায় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। সেখানে বহিরাগত কেউ ছিল না।

এ বিষয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার আলম আজাদ বলেন, হোসেন্দী ইউনিয়নে চর বলাকী গ্রামে ওয়ার্ড বিএনপি কার্যালয় ভাঙচুর মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

মুন্সিগঞ্জ পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার বলেন, একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এটা জানি। মামলার বাদী কেন আসামিকে চিনে না? এই প্রশ্ন করা হলে তিনি তা এড়িয়ে যান।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!