সংবাদ শিরোনাম :
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি
গজারিয়ায় স্ত্রীর স্বীকৃতি না পেলে আত্মহত্যার হুমকি বাড়িতে অবস্থান

গজারিয়ায় স্ত্রীর স্বীকৃতি না পেলে আত্মহত্যার হুমকি বাড়িতে অবস্থান

ওসমান গনি
স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা এক যুবতী স্ত্রীর স্বীকৃতি চেয়ে এক যুবককের বাড়িতে অবস্থান নিয়েছেন। তিনি দাবি করেছেন, ওই যুবক তাকে বিয়ের পর কয়েক বছর সংসার করলেও এখন তাকে মেনে নিচ্ছেন না।

অভিযুক্ত যুবক ফয়সাল আহমেদ পাপ্পু নয়ানগর গ্রামের আবুল কালামের ছেলে। মঙ্গলবার সকালে ওই যুবতী চট্টগ্রামের পাহাড়তলী উপজেলার বিটেক গ্রাম থেকে ছুটে আসেন নয়ানগর গ্রামে পাপ্পুর বাড়িতে। কিন্তু তার পরিবার মেনে নিচ্ছে না যুবতী কে। এ অবস্থায় পাপ্পু কে স্বামী দাবি করে তার বাসার সামনে অবস্থান নেন তিনি। এসময় তিনি বলেন স্ত্রীর স্বীকৃতি না পেলে মরে যাব।

বিষয়টি নিয়ে স্থানীয় ইউপি সংরক্ষিত মহিলা সদস্যসহ গণ্যমান্যরা ঘটনাস্থলে ছুটে গিয়ে বিষয়টি মিটমাট করার চেষ্টা করে ব্যর্থ হন।

ওই যুবতী জানান, ঢাকায় একটি গার্মেন্টস কাজ করাকালীন সময়ে পাপ্পুর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয় পড়েন তিনি। পরে তারা দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের কয়েক বছর পর স্বামী মাদকাসক্ত হয়ে পড়লে স্বামীকে ডিভোর্স দেন।

এভাবে কিছুদিন যাওয়ার পর পাপ্পু মাদক ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিয়ের জন্য চাপ দিলে পুনরায় ২০২২ সালে তাঁদের বিয়ে হয়। বিয়ে করে ফেনী জেলায় একটি ভাড়া বাসায় থাকতেন তাঁরা। সেখানে তার স্বামী পাপ্পু একটি কোম্পানিতে কাজ করতেন। গত ৬মাস ধরে তাকে ভাড়া বাসায় রেখে চলে যান পাপ্পু এবং সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। বিভিন্ন ভাবে পাপ্পুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন তিনি। উপায় না পেয়ে মঙ্গলবার তার গ্রাম থেকে গজারিয়া উপজেলার নয়ানগর গ্রামে পাপ্পুর বাড়িতে এসে ওঠেন।

বিষয়টি নিয়ে গজারিয়া থানার নবাগত অফিসার ইনচার্জ ওসি মাহবুবুর রহমান জানান,মেয়েটি চাইলে আইনি সহায়তা দেওয়া হবে বলে জানান তিনি।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!