সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
গজারিয়ায় রাস্তা সংস্কারের দাবিতে মহাসড়ক অবরোধ করে মানববন্ধন

গজারিয়ায় রাস্তা সংস্কারের দাবিতে মহাসড়ক অবরোধ করে মানববন্ধন

ওসমান
স্টাফ রিপোর্টার

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা জামালদী বাসষ্টান্ড হইতে হোসেন্দী বাজার পর্যন্ত রাস্তা সংস্কারের দাবিতে মহাসড়ক অবরোধ করে মানব বন্ধন করেছে ছাত্রজনতা।

(৭সেপ্টেম্বর)বেলা১২ ঘটিকায় উপজেলার জামালদী বাসষ্টান্ড এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানব বন্ধন করে তাঁরা।এ সময় মহাসড়কে দীর্ঘ যানজট
সৃষ্টি হয়।

জানা যায়,জামালদী বাসষ্টান্ড হইতে গজারিয়া লঞ্চ ঘাট সড়কের হোসেন্দী বাজার পর্যন্ত সড়কটি দীর্ঘ দিন যাবৎ জরাজীর্ণ,স্থানীয় শিল্প প্রতিষ্ঠানের ভারী যানবাহন চলাচল করার কারণে ও দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় চলাচলের জন্য রাস্তাটি ব্যবহারের একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই রাস্তাটি দিয়ে স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের যাতায়াতেও সমস্যায় পড়তে হয়। রাস্তাটির বিভিন্ন স্থানে দেবে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত।সেই সাথে দুটো ব্রীজ নির্মাণে ধীরগতির কারণে এই সমস্যা দীর্ঘায়িত হচ্ছে।

মানববন্ধনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর সমন্বয়ক সাইফুল ইসলাম বলেন,এ পথে চলাচলকারী মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে,তিন বছর যাবৎ দুটো ছোট ব্রীজের নির্মাণ কাজ শেষ হয় নাই,অবিলম্বে ব্রীজ নির্মাণ কাজ শেষ ও রাস্তা সংস্কারের দাবি জানাই।

বিষয়টা নিয়ে স্থানীয় সানরাইজ উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মো:রাসেল আহমেদ বলেন,রাস্তাটির পাশেই আমাদের বিদ্যালয়। বিদ্যালয়ে আসা-যাওয়ার জন্য এই রাস্তাটির কোনো বিকল্প নেই। দীর্ঘদিন রাস্তাটির সংস্কার না হওয়ায় চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে।

মানব বন্ধনে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর সমন্বয়ক সাইফুল ইসলাম,এমরান,ফয়সাল,সুজন, জিতু, সহিদুল ইসলাম মুন্না,সফিউদ্দিন,মাসুম, অমিত, সাইফুল ইসলাম প্রমুখ।

বিষয়টা সম্পর্কে উপজেলা প্রকৌশলী সামিউল আরেফিন বলেন,আমরা সড়কের একাধিক স্থান সংস্কারের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছি,দ্রুতই সংস্কার কাজ শুরু হবে আর ব্রীজ নির্মাণ কাজ শেষ করার জন্য ঠিকাদারকে চিঠি দেওয়া হয়েছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!