সংবাদ শিরোনাম :
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি

খুলনায় সড়ক দুর্ঘটনায় ২ নারী নিহত

নিজস্ব প্রতিনিধি

খুলনার ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। বুধবার (৩০ এপ্রিল) বিকেলে উপজেলার নর্নিয়া গ্রামের রশিদের বাড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ডুমুরিয়া উপজেলার নর্নিয়া গ্রামের আ. রশিদের স্ত্রী রিজিয়া খাতুন (৪৮) এবং একই এলাকার ফজর আলীর স্ত্রী রোকেয়া বেগম (৬০)।

স্থানীয়রা জানায়, বিকেল ৫টার দিকে ডুমুরিয়া উপজেলার নরনিয়া গ্রামের রিজিয়া খাতুন ও রোকেয়া বেগম রাস্তার পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা যশোরগামী তেলবাহী ট্রাক (নওগাঁ-ঢ ০৮-০০০২) নিয়ন্ত্রণ হারিয়ে ওই দুই নারীর শরীরের ওপর দিয়ে উঠিয়ে দেয় এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে পুলিশ তেলের ট্রাকটি আটক করেছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!