সংবাদ শিরোনাম :
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি
খাগড়াছড়ি সদর থানা পুলিশের অভিযানে বিপুুল পরিমাণে অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার

খাগড়াছড়ি সদর থানা পুলিশের অভিযানে বিপুুল পরিমাণে অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার

 

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব আরেফিন জুয়েল জেলার অভ্যন্তরীণ আইন—শৃংঙ্খলা পরিস্থিতি অক্ষুণ্ণ রাখতে এবং তরুণ ও যুব সমাজকে মাদকের ভয়াল থাবা হতে মুক্ত রাখতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষনা করেছেন। এরই ধারাবাহিকতায় গত ২৯শে সেপ্টেম্বর ২০২৪ খ্রি. রাত অনুমান ৯ টার সময় খাগড়াছড়ি জেলার সদর থানা পুলিশের একটি চৌকস দল থানা এলাকায় ওয়ারেন্ট তামিল, অবৈধ মাদক উদ্ধার বিশেষ অভিযান ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি সদর থানাধীন বাস স্ট্যান্ড এ অভিযান পরিচালনা করে লোকাল বাস কাউন্টার এর সামনে থেকে ১৯ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ তালিকা মূলে জব্দ করে । উক্ত বিষয় সংক্রান্তে সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং মামলাটি তদন্তাধীন রয়েছে। এর সাথে জড়িতদের গ্রেফতারের অভিযান চলমান আছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!