সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
খাগড়াছড়িতে শ্রীশ্রী বাণী অর্চনা উপলক্ষ্যে শিক্ষা উপকরণ ও কম্বল বিতরণ

খাগড়াছড়িতে শ্রীশ্রী বাণী অর্চনা উপলক্ষ্যে শিক্ষা উপকরণ ও কম্বল বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়িতে শ্রী শ্রী বাণী অর্চনা উপলক্ষ্যে গীতা পাঠ, চিত্রাংকনসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ,দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

গতকাল বুধবার দুপুরে বাংলাদেশ লোকনাথ ব্রহ্মচারী সেবক সংঘ ও শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম পরিচালনা পর্ষদ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু।
বাংলাদেশ লোকনাথ ব্রহ্মচারী সেবক সংঘের সাধারণ সম্পাদক তাপস কুমার দে সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত শ্রী শ্রী ল²ী নারায়ণ মন্দির পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক নির্মল দেব, সনাতন সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার নির্মল কান্তি দাশ, জেলা বিএনপির সহ-কোষাধ্যক্ষ জহির আহমেদ, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সহ-সভাপতি মোঃ জহুরুল আলম, যুগ্ম সম্পাদক সমির মল্লিক।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন,খাগড়াছড়ি শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম মন্দিরে সদস্য সচিব তরুণ কুমার ভট্টাচার্য।
অনুষ্ঠানে বক্তারা লোকনাথ ব্রহ্মচারীর আদর্শ অনুসরণ করে মানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান এবং শীতার্ত ও দরিদ্রদের সহায়তায় এমন উদ্যোগের প্রশংসা করেন।#

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!