সংবাদ শিরোনাম :
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি
খাগড়াছড়িতে জাতীয়তাবাদী যুবদল এর ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে

খাগড়াছড়িতে জাতীয়তাবাদী যুবদল এর ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে

 

আলমগীর হোসেন,খাগড়াছড়ি:

খাগড়াছড়িতে জাতীয়তাবাদী যুবদল এর ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য র‍্যালি, যুবসমাবেশ ও কেক কাটাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এর ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

২৭ অক্টোবর দুপুর ১২ টায় খাগড়াছড়ি জেলা শহরের প্রাণকেন্দ্র মুক্তমঞ্চ আলোচনা সবা অনুষ্ঠিত হয়।
এতেযুব সমাবশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সাবেক সংসদ সদস্য ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি জনাব ওয়াদুদ ভূইয়া।

খাগড়াছড়ি জেলা যুবদলের সভাপতি মাহাবুব আলম সবুজের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, সিনি: সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, সহ-সভাপতি ইউচুপ চৌধুরী, প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আঃ রব রাজা, যুবদলের যুগ্ম সম্পাদক কমল বিকাশ ত্রিপুরা।
প্রমুখ।
————-///———-
আলমগীর হোসেন
খাগড়াছড়ি।
01814-772741

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!