সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৪ জন গ্রেফতার, উদ্ধার ২১ পিস ইয়াবা

কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৪ জন গ্রেফতার, উদ্ধার ২১ পিস ইয়াবা

রাঙ্গামাটি প্রতিনিধি 

 

রাঙ্গামাটি, ১৫ জুলাই: রাঙ্গামাটি জেলা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারিসহ মোট ৪ জনকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। এ সময় এক মাদক কারবারির কাছ থেকে ২১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

জেলা পুলিশ সূত্রে জানা যায়, রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল পৌরসভার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

 

অভিযানে মানিকছড়ি এলাকার বাসিন্দা মো. রমজান আলী প্রকাশ গাজী (৩৭)-কে ২১ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

 

এছাড়া, আদালতের জারি করা পরোয়ানার ভিত্তিতে মো. আব্দুল রশিদ ও দেবাশীষ বড়ুয়া প্রকাশ মনা-কে সিআর (CR) পরোয়ানামূলে এবং মেহেদী হাসান ওরফে মো. ইমাম মেহেদী (৩৭)-কে জিআর (GR) পরোয়ানামূলে গ্রেফতার করা হয়েছে।

 

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত চারজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বিধি মোতাবেক তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!