সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
কেশবপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

কেশবপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

 

 

আরশাদুল ইসলাম ঝন্টু কেশবপুর উপজেলা প্রতিনিধিঃ

যশোরের কেশবপুর উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‌্যালি, হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা ১৫ অক্টোবর সকালে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাপক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী রায়হান আহমেদ বাপ্পি। “স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ” প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দিন আলা, সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোস্তাফিজুল ইসলাম মুক্ত, বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন, উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডু, উপজেলা সহকারি কৃষি সম্প্রসারণ অফিসার হিরনময় সরকার, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, ইপিআরসি সংস্থার ডকুমেন্টেশন এন্ড মনিটরিং অফিসার ফারুক হোসেন, এনকেপিএসের সভাপতি শামীম আখতার প্রমুখ।
আলোচনা সভার পূর্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
অপরদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ইপিআরসি সংস্থার উদ্যোগে অনুরূপা হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!