সংবাদ শিরোনাম :
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি
কেশবপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরন করল স্বেচ্ছাসেবীরা ঐক্য পরিষদ।

কেশবপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরন করল স্বেচ্ছাসেবীরা ঐক্য পরিষদ।

 

আরশাদুল ইসলাম ঝন্টু কেশবপুর উপজেলা প্রতিনিধিঃ

যশোরের কেশবপুরে সম্মিলিত স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে শুক্রবার বিকেলে পৌর শহরের কেশবপুর ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে ৮০ জন বন্যার্তের মাঝে ওই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। বিভিন্ন এলাকার বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী হিসেবে দেওয়া হয়েছে (চাল, ডাল, তেল ও আলু।)
ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবী এনামুল হাসান নাঈম, বাবু বিশ্বাস, কামরুজ্জামান রাজু, গোলাম কিবরিয়া, এনামুল কবির সবুজ, নাজমুল ইসলাম, শেখ মাহেদুল হাসান ছোটন, বিশ্বাস জাহিদ হাসান, আব্দুল্লাহ, আবু সাঈদ, নয়ন হাসান, সোহেল রানা, শামিমুর রহমান, আবু দাউদ, রাসেল আহমেদ, ইমন হোসেন, তুহিন রেজা, তাজবিদ হোসেন তাজিম, মাসুদ রানা, কামরান হোসাইন, রনি হোসেন, হেলাল খান প্রমুখ। ত্রাণ সামগ্রী পেয়ে বন্যার্তরা খুশি প্রকাশ করেন। এর আগে কেশবপুর সম্মিলিত স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার বন্যার্ত ২০০ পরিবারের মাঝে ও পাইকগাছার হরিণখোলা এলাকার ৪০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী দেওয়া হয়। কেশবপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আর্থিক সহায়তা সংগ্রহ করে এসব ত্রাণ সামগ্রী দিয়েছে স্বেচ্ছাসেবীরা।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!