সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
কেরাণীগঞ্জে সাংবাদিকের ওপর মাদক ব্যবসায়ীর হামলা: থানায় অভিযোগ

কেরাণীগঞ্জে সাংবাদিকের ওপর মাদক ব্যবসায়ীর হামলা: থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

কেরাণীগঞ্জ মডেল থানার জিয়ানগর এলাকায় দৈনিক প্রতিদিনের কাগজ-এর ক্রাইম রিপোর্টার এবং বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়ন (বসকো) কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোঃ ফয়সাল হাওলাদার-এর ওপর স্থানীয় মাদক ব্যবসায়ীদের হামলার ঘটনা ঘটেছে।

এ ঘটনায় তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি নং-৩১৮) দায়ের করেছেন।

ঘটনাটি ঘটে শুক্রবার (০৬ ডিসেম্বর ২০২৫) বিকেল ৫টা ১৫ মিনিটে খোলামোড়া জিয়ানগর কাঁচা রাস্তার আসার আশার আলো স্কুলের গলির মেইন রাস্তায়। জিডিতে বলা হয়, সাংবাদিক ফয়সাল স্থানীয় মাদক ব্যবসায়ী নিজাম হোসেন (৪২)কে রিকশাচালক এক ব্যক্তির কাছে মাদক বিক্রি করতে দেখে ভিডিও ধারণের চেষ্টা করলে নিজামসহ অজ্ঞাত ৪-৫ জন তার পথ রোধ করে। এসময় হামলাকারীরা তার ভিভো ৭১২ মোবাইল ফোন, ক্যামেরার স্ট্যান্ড ও দৈনিক প্রতিদিনের কাগজ মাল্টিমিডিয়ার মাইক ছিনিয়ে নেয়। বাধা দিলে নিজাম, তার স্ত্রী *আমেনা বেগম (৩৬) *সহ আরও কয়েকজন ফয়সালকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুল জখম করে।

পাশাপাশি তাকে প্রাণে হত্যার হুমকিও দেওয়া হয়। হামলার পর থেকে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জিডিতে উল্লেখ রয়েছে। ফয়সাল হাওলাদার ভবিষ্যৎ সুরক্ষার স্বার্থে ঘটনাটি থানায় সাধারণ ডায়েরিভুক্ত করার অনুরোধ জানান। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

কেরাণীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান ডাবলু বলেন, “অভিযোগ পেয়েছি। আগামীকাল ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ।

সংগঠনের চেয়ারম্যান খায়রুল আলম রফিক বলেন, “মাদক ব্যবসায়ীদের হাতে সাংবাদিক হামলার শিকার ড় এটি অত্যন্ত উদ্বেগজনক। ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার না করা হলে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।

“তিনি আরও জানান, সাংবাদিক নির্যাতন বন্ধে তাদের সংগঠন সবসময় সক্রিয় এবং এ ঘটনার বিচার নিশ্চিতে সর্বাত্মক ভূমিকা রাখবে।

 

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!