সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী গ্রেপ্তার

কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলায় কিস্তির টাকা তুলতে এসে ৬ বছরের এক কন্যাশিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ‘রিক’ নামের বেসরকারি সংস্থার (এনজিও) মাঠকর্মী রাকিবুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ভোলাহাট উপজেলার রাধানগর কলোনি গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার রাকিবুল পিরোজপুর জেলার কালিটাটি বটতলা (পশ্চিম ডুবুরি তলা) গ্রামের দেলোয়ার তালুকদারের ছেলে।

 

স্থানীয়রা জানান, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রিক এনজিওর মাঠকর্মী রাকিবুল ইসলাম ভোলাহাট উপজেলার রাধানগর কলোনি গ্রামের একটি বাড়িতে ঋণের কিস্তির টাকা উঠাতে আসে। এসময় ৬ বছরের এক শিশু বাড়িতে একা থাকার সুযোগ নিয়ে রাকিবুল তাকে মোবাইল ফোনে অশ্লীল ভিডিও দেখিয়ে শ্লীলতাহানি করে এবং ধর্ষণের চেষ্টা চালায়। একপর্যায়ে পরিবারের লোকজন বাড়িতে এলে ওই এনজিওকর্মী পালিয়ে যায়। পরে বিষয়টি জানতে পেরে ভোলাহাট থানা পুলিশ বিকেলে রিক এনজিও অফিস থেকে রাকিবুলকে গ্রেপ্তার করে।

ভোলাহাট থানার ওসি আব্দুল বারিক বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!