সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
কালবেলা’র দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালনে সাংবাদিকদের মিলনমেলা

কালবেলা’র দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালনে সাংবাদিকদের মিলনমেলা

 

নাজিমুদ্দিন খান
কাশিয়ানী ( গোপালগঞ্জ) প্রতিনিধিঃ

গোপালগঞ্জ কাশিয়ানী উপজেলায়,সময়ের আলোচিত জাতীয় দৈনিক পত্রিকা কালবেলা’র দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১২টায় কালবেলা’র উপজেলা প্রতিনিধির স্থানীয় কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে এ জন্মদিন পালিত হয়।

কালবেলা’র কাশিয়ানী উপজেলা প্রতিনিধি,রিপোর্টার্স ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা মিলটন খান এর সভাপতিত্বে, সাধারন সম্পাদক ও আনন্দ টিভির প্রতিনিধি ইবাদুল রানা’র সঞ্চালনায়,উপস্থিত ছিলেন দৈনিক কালবেলা’র জেলা প্রতিনিধি ও প্রেসক্লাব গোপালগঞ্জ এর সভাপতি মোঃ জুবায়ের হোসেন,গোপালগঞ্জ জেলা প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও দৈনিক জনকন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি নিতীশ চন্দ্র বিশ্বাস, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এটিএন বাংলা ও দৈনিক ইনকিলাব পত্রিকার প্রতিনিধি চৌধুরী হাসান মাহমুদ,
বাংলাদেশের খবর পত্রিকার জেলা প্রতিনিধি পলাশ শিকদার, কাশিয়ানী প্রেসক্লাবের সাধারন সম্পাদক নিজামুল আলম মুরাদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শহিদুল আলম মুন্না, সাধারন সম্পাদক পান্নু শিকদার, বাংলাদেশ প্রেসক্লাব এর উপজেলা শাখা সভাপতি লিটন শিকদার, সাংবাদিক পরিষদের সভাপতি ফায়েকুজ্জামান সহ অন্যান্য সাংবাদিক বৃন্দ বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন- খুব অল্পসময়ে সচ্ছ জবাবদিহিতা ও সাহসিকতার সাথে কালবেলা যে ভাবে দুর্নীতি অনিয়ম বিরুদ্ধে সঠিক সংবাদ প্রকাশ করে জনমনে যায়গা করে নিয়েছে যা প্রসংশনীয়, সকলে কালবেলার উত্তরোত্তর সাফল্যে কামনা করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, কাশিয়ানী রিপোর্টার্স ফোরাম এর সহ সভাপতি ও চ্যানেল এস টিভি’র প্রতিনিধি রায়হান মুন্সী জসিম, সহ সভাপতি ও সাপ্তাহিক সংবাদ পাতার প্রতিনিধি ফারুখ আহমেদ বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক মানবাধিকার প্রতিদিন পত্রিকায় প্রতিনিধি পঙ্কজ কুমার দে,সাংগঠনিক সম্পাদক ও দৈনিক নাগরিক বানী প্রতিনিধি নাজিমুদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ সমাচার পত্রিকার প্রতিনিধি তৌহিদুর রহমান, কোষাধ্যক্ষ ও দৈনিক যুগের সাথী প্রতিনিধি আব্দুল কাইউম খান, তথ্য সম্পাদক প্রমথ মজুমদার, সমাজসেবা সম্পাদক ও স্বদেশে বিচিত্রা প্রতিকার প্রতিনিধি রবিউল গাজী, দৈনিক ঘোষণা’র প্রতিনিধি ও রিপোর্টার্স ফোরাম এর কার্যনির্বাহী সদস্য তারেক মাসুদ খসরু, কাশিয়ানী প্রেসক্লাব এর সদস্য ও আমার সময় প্রতিনিধি পারভেজ শেখ, সাংবাদিক সোহানুল ইসলাম সোহান,মোঃ ওয়াসিম, সহ উপজেলার কর্মরত অনন্য সাংবাদিক বৃন্দ।
আলোচনা সভা শেষে কেক কেটে কালবেলা’র দ্বিতীয় জন্মদিন পালন করা হয়।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!