সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
কাফনের কাপড় পরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ছাত্রলীগের ঝটিকা মিছিল  

কাফনের কাপড় পরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ছাত্রলীগের ঝটিকা মিছিল  

এম জাফরান হারুন::

পটুয়াখালীর দশমিনা উপজেলায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। উপজেলা ছাত্রলীগের ব্যানারে এ মিছিলটি অনুষ্ঠিত হয়েছে। ইতোমধ্যে মিছিলের একটি ভিডিও স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

রোববার (৯ নভেম্বর) ভোরে উপজেলা সরকারি আবদুর রশিদ তালুকদার ডিগ্রি কলেজ এলাকা থেকে এ মিছিলটি বের হয়ে উপজেলা এলাকায় এসে শেষ হয়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় ব্যানারের সামনে কাফনের কাপড় পরে ও মিছিলে অংশগ্রহণকারী নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের মাথায় কাফনের কাপড় বাধা ছিল।

মিছিলে অংশগ্রহণকারীদের নেতৃত্ব দিতে দেখা গেছে সরকারি আবদুর রশিদ তালুকদার ডিগ্রি কলেজের নিষিদ্ধ সংগঠনের সভাপতি জায়েদ প্যাদাকে।

ভিডিওতে দেখা গেছে, দশমিনা উপজেলা ছাত্রলীগের ব্যানারে হটাও ইউনুস বাঁচাও দেশ- লেখা ছিল। মিছিলে ৩৫-৪০জন নেতাকর্মীকে দেখা গেছে। এ সময় নেতাকর্মীরা মুজিব তোমার স্মারণে, ভয় করি না মরনে, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, এমন স্লোগান দিতে শোনা যায়।

এদিকে রোববার সকালে জায়েদ প্যাদা নিজের ফেসবুক পেইজে একটি ভিডিও পোষ্ট করে লিখেছেন, ‘অনেকদিন পরে আবারও রাজপথে। একই ভিডিও উপজেলার বিভিন্ন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ফেইসবুকে আপলোড করেছেন।

এ বিষয় দশমিনা থানার ওসি আবদুল আলীম জানান, ভোর রাতে নিষিদ্ধ সংগঠনের ভিডিও নজরে এসেছে। এব্যাপারে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। (০৯/১১/২০২৫)

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!