সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
ওসমানীনগরে বিপুল সংখ্যক ভারতীয় পণ্য জব্দ,আটক ২

ওসমানীনগরে বিপুল সংখ্যক ভারতীয় পণ্য জব্দ,আটক ২

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধিঃ

সিলেটের ওসমানীনগর শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য আটক করেছে ওসমানীনগর থানা পুলিশ।

২০ মার্চ রাত দেড়টায় সাদীপুর ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়কের পূর্ব পাশে খসরুপুর বাজারে জনতা ব্যাংকের পশ্চিম পাশে বিআরটি বাস নং ঢাকা মেট্রো ব ১৫-৬৪৩৬ এর গাড়িতে অভিযান করে প্রায় ২ লাখ ১৫ হাজার টাকার পণ্য ভারতী পণ্য জব্দ করা হয়।

শুক্রবার (২১ মার্চ) বিকালে ওসমানীনগর অফিসার্স ইনচার্য (ওসি) মো. মোনায়েম মিয়া এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত দেড় টায় উপজেলার সাদীপুর ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়কের পূর্ব পাশে খসরুপুর বাজার জনতা ব্যাংকের পশ্চিম পাশে পুলিশের একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।সেই অভিযানে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রিজের রাস্তা ব্যবহার করে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৮০ হাজার পিস অরিস সিগারেট,১৮শ ৯০ পিস কিটকাট,৭ হাজার পিস পলো চকোলেট,৭শ ৫ পিস ডাবর ওয়েল,২শ ১০ পিস মেন্টোস চকোলেট সহ বিপুল সংখ্যক অবৈধ ভারতীয় পণ্য জব্দ করা হয়।জব্দকৃত পণ্যের বাজার মূল্য প্রায় ২লাখ ১৫হাজার টাকা।

এসময় পাচারকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে রাতের অন্ধকারে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে পুলিশ ২ জন আটক করে ভারতীয় পন্য সহ বহনকারী বিআরটিসি গাড়ীটি জব্দ করে থানায় নিয়ে আসে। আটককৃতরা হলেন,চট্টগ্রামের হাটহাজারী থানার ফতেহাবাদ গ্রামের মৃত বদিউল আলমের ছেলে (গাড়ী চালক) মোঃ নিজামুল হক(৫৫), একই গাড়ীর সুপারভাইজার লক্ষীপুর জেলার রামগতি থানার বড়গিড়ি গ্রামের একই গাড়ীর রিয়াজ মিয়া(৩০) কে আটক করে।

এ ঘটনায় পুলিশ বিশেষ ক্ষমতা ১৯৭৪ এর ২৫-বিএর(বি)২৫ ডি আইনে ওসমানীনগর থানায় একটি মামলা রুজু করা হয়েছে।আটকৃত ভারতীয় পণ্য পুলিশ হেফাজতে রয়েছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!