সংবাদ শিরোনাম :
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি
এসডিএফ’র দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষাবৃত্তি প্রদান

এসডিএফ’র দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষাবৃত্তি প্রদান

 

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে দরিদ্র-অতিদরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা বৃত্তি ২য় ধাপে ২৪ হাজার টাকা করে চেক বিতরণ করা হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলার ৪৩জন দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষাবৃত্তি এসডিএফ প্রদান করেছে। ইতো পূর্বে প্রথম ধাপে ২৪ হাজার টাকা করে ৪৩ জনকে ১০ লক্ষ ৩২ হাজার টাকা প্রদান করা হয়েছে।
বুধবার (৩০অক্টোবর) চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের সম্মেলন কক্ষে, মেধাবী শিক্ষার্থীদের ‘উচ্চ শিক্ষাবৃত্তি’ প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসডিএফ, যশোর অঞ্চলের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ কামাল বাশার।
প্রধান অতিথি বলেন, এসডিএফ এর কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ জেলার ৩ টি উপজেলায় কার্যকরি ভাবে বাস্তবায়িত হচ্ছে। এই শিক্ষাবৃত্তি গরিব মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় দারুনভাবে প্রভাব বিস্তার করছে।
এসডিএফ চাঁপাইনবাবগঞ্জ জেলার সুবিধা বঞ্চিত গ্রামের দরিদ্র পরিবারে টেকসই সংগঠনের মাধ্যমে শিক্ষাবৃত্তি সহ বেকার যুবদের প্রশিক্ষিত করে মজুরি ভিত্তিক ও আত্মকর্মসংস্থান সহয়তায় দারুন ভাবে কাজ করে চলেছে। এতে করে চাঁপাইনবাবগঞ্জ জেলার গরিব মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় আগ্রহ বৃদ্ধি পাচ্ছে এবং বেকার যুবদের কর্মসংস্থান হচ্ছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!