নাজমুল ইসলাম চৌধুরী ,ওসমানীনগর(সিলেট) প্রতিনিধি:::
আগামীকাল বৃহস্পতিবার (১০ এপ্রিল) থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। এ বছর ১৯ লাখ ২৮ হাজার পরীক্ষার্থী দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডের অধীনে এ পরীক্ষায় অংশ নেবে। সুষ্ঠু, সুন্দর ও সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে ওসমানী নগর উপজেলার রহিমা ফিরোজ শিকদার উচ্চ বিদ্যালয়ে ৯ তারিখ রোজ বুধবার এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠানে ১৪ নির্দেশনা দেন প্রতিষ্ঠানের শিক্ষক ও গুনিজন,
এদিকে সম্প্রতি এসএসসি ও সমমানের গণিত পরীক্ষা পেছানো হয়েছে। এ পরীক্ষা আগামী ২১ এপ্রিল অনুষ্ঠিত হবে। এ জন্য নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন সংশোধিত রুটিন অনুযায়ী ১০ এপ্রিল শুরু হয়ে এ পরীক্ষা চলবে ১৩ মে পর্যন্ত। এবারও বাংলা প্রথমপত্রের পরীক্ষা দিয়ে শুরু হবে এসএসসি পরীক্ষা।
পরীক্ষা শেষ হবে বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্রের ও সহজ বাংলা দ্বিতীয় পত্র দিয়ে। নির্দিষ্ট দিনগুলোতে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৫ থেকে ২২ মে পর্যন্ত।
বক্তারা বলেন রহিমা ফিরোজ শিকদার উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার পর এই প্রথম বার এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করছে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী,তাই সকল শিক্ষার্থীদের আগামী ১০ এপ্রিল ২০২৫ রোজ বৃহস্পতিবার পরীক্ষায় যাওয়ার পূর্বে পিতা-মাতা আত্মীয়-স্বজন সবার কাছে দোয়া ও ভালোবাসা চাইতে হবে,শিক্ষক শিক্ষিকা তাদের পা ধরে কদম ভুচি করতে হবে,সকালে ঘুম থেকে উঠে গুসল করে বের হতে হবে,বের হওয়ার পূর্বে নিজের পরীক্ষায় জরুরি জিনিস পত্র কমপক্ষে ৩ বার দেখে নিতে হবে,পরীক্ষায় প্রবেশ এর পর নিজ জায়গায় বসে পরীক্ষার প্রশ্ন এর অপেক্ষায় থাকা মূহুর্তে নিজে যা দৃর্ঘ ১০ বছর পড়াশোনা করেছেন তা মনে মনে রিভিশন দিতে হবে, পরীক্ষার প্রশ্ন পত্র পাওয়ার পর হৈ চৈ না করে ১০ মিনিট বুঝে নিতে হবে,তারপর উল্লেখিত প্রশ্ন পত্রে যা প্রথমে কমন আসবে তা উত্তর পত্রে লিখতে হবে,পরীক্ষা সময় শেষ হওয়ার ১০ মিনিট পূর্বে লেখালেখি শেষ করে রিভিশন দিতে হবে।