সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭

একমঞ্চে মনোনয়ন বঞ্চিত বিএনপির তিন প্রার্থী

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ-১ নির্বাচনী এলাকায় (শ্রীনগর ও সিরাজদিখান) বিএনপির খসড়া মনোনয়ন তালিকায় বঞ্চিত তিননেতা এক মঞ্চে উঠলেন। এ সময় তারা শত শত নেতাকর্মীর উপস্থিতিতে বক্তব্য রাখেন।

বুধবার (৫ নভেম্বর) দুপুর ২টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ ও শ্রীনগর ডাকবাংলো এলাকায়  পথসভা অনুষ্ঠিত হয়। 

এ সময় মনোনয়ন বঞ্চিত বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. মমিন আলী ও সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরন একমঞ্চে বক্তব্য রাখেন। 

এ সময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু বলেছেন, গত ১৭ বছর যারা আন্দোলন-সংগ্রামে জড়িত ছিল, যারা এ দেশের জনগণের পাশে ছিল- চূড়ান্ত বিবেচনায় তাদেরই মনোনয়ন দেওয়া হবে বলে আমি আশাবাদী।

মীর সরফত আলী সপু বলেন, দল আগেই জানিয়েছে- যারা ত্যাগী, রাজপথে আছে এবং জনগণের পাশে থেকেছে, দল তাদেরই মূল্যায়ন করবে। আমি বিশ্বাস করি জনগণ যাকে চায়, দল তাকেই মনোনয়ন দেবে। জনগণের ওপরে আর কোনো শক্তি নেই।

তিনি আরও বলেন, ২৪ জুলাইয়ের আন্দোলনে আমরা দেখেছি জনগণের শক্তির কাছে কিভাবে হাসিনা পরাজিত হয়েছিল। জনগণই মূল শক্তি। বিএনপিকে বারবার রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছে জনগণই। জনগণের ভালোবাসাতেই এতো ষড়যন্ত্রের পরেও বিএনপি এখনো দেশের সবচেয়ে জনপ্রিয় দল।

এসময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল, শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম, শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন খান খোকন, আওলাদ হোসেন, সাবেক সদস্য সচিব আলী আনছার মোল্লা, মুন্সীগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স নাদিম ও মাসুদ রানা।

এর আগে সকালে মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির খসড়া মনোনয়ন পুনর্বিবেচনা করার দাবিতে শ্রীনগরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ২০০৪ সালের উপ নির্বাচনে বিএনপির প্রার্থী মো. মমিন আলীর নেতৃত্বে শ্রীনগর উপজেলা মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলা সদর প্রদক্ষিণ করে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ছনবাড়ি বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!