সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
উপদেষ্টা পরিষদে সিদ্ধান্ত, সরকারি খরচে কেউ হজ করতে পারবেন না

উপদেষ্টা পরিষদে সিদ্ধান্ত, সরকারি খরচে কেউ হজ করতে পারবেন না

অনলাইন ডেস্কঃ

উপদেষ্টা পরিষদে সিদ্ধান্ত, সরকারি খরচে কেউ হজ করতে পারবেন নাগত বছরও দেশ থেকে সরকারি খরচে হজে গিয়েছিলেন ৭১ জন, ব্যয় হয়েছিল ৩ কোটি টাকা। রাষ্ট্রীয় টাকায় হজ পালনের বিধান নিয়ে বারবারই আলোচনা হলেও এটা বন্ধ করা হয়নি। তবে অন্তবর্তী সরকারের প্রথম হজ মৌসুম ঘিরে সিদ্ধান্ত পাল্টাচ্ছে। এ বছর সরকারি খরচে কেউই হজে যাচ্ছেন না।

এ বছর সরকারি খরচে কেউ হজ করতে পারবে না বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

এর আগে সরকারি খরচে হজে যাওয়ার যে প্রথা আছে তা চিরতরে বন্ধ হওয়া উচিত বলে মন্তব্য করেছিলেন বিশিষ্ট ইসলামি বক্তা ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

এর আগে গত ২৩ সেপ্টেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে  শায়খ আহমাদুল্লাহ বলেন, ‘সরকারি টাকায় হজ করা এক ধরনের বিলাসিতা। প্রতি বছর অনেক ক্ষমতাসীন রাজনীতিক ও সরকারের পছন্দের মানুষ রাষ্ট্রের টাকায় হজে যান। এটা শরয়ি (ইসলামি বিধান) এবং নৈতিক- কোনো দিক থেকেই সিদ্ধ নয়।’

তিনি আরও বলেন, ‘এতে একদিকে যেমন দেশের টাকার অসৎ ব্যবহার হয়, পাশাপাশি এইসব লোকের পেছনে হজ অফিসকে বাড়তি মনোযোগ দিতে হয় এবং ব্যস্ত থাকতে হয়। এর ফলে সাধারণ হাজিরা তাদের যথাযথ সেবা ও অধিকার থেকে বঞ্চিত হন।’

সরকারি টাকায় হজ করা গৌরবের নয় দাবি করে তিনি বলেন, ‘সরকারি টাকা মানে জনগণের টাকা। জনগণ তো কাউকে হজের জন্য টাকা দেয় না। একজন প্রভাবশালী ব্যক্তি জনগণের টাকায় হজ করছেন, এর মধ্যে কোনো গৌরব নেই। আছে প্রচ্ছন্ন লাঞ্ছনা।’

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!