সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
উত্তরা বৈয়ম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যার এজাহারভূক্ত আসামি সেলিম মোল্লা প্রকাশ্যে ঘুরছেন বুক ফুলিয়ে

উত্তরা বৈয়ম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যার এজাহারভূক্ত আসামি সেলিম মোল্লা প্রকাশ্যে ঘুরছেন বুক ফুলিয়ে

 

মোঃমাহফুজুর রহমান

উত্তরা বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র হত্যা সহ ৭ টি মামলার এজাহারভূক্ত আসামি মোঃ সেলিম মোল্লা বুক ফুলিয়ে দাপটের সহিত প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

৫ আগস্ট ২০২৪ ইং তারিখে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার বুকে গুলি করে তাজা প্রাণ কেড়ে নিয়েছে এই সেলিম মোল্লা।উত্তরা পশ্চিম থানায় ২১৫ জনকে চিন্হিত একটি হত্যা মামলা দায়ের হয়। -সেই মামলার ১৩৭ নং আসামি গোপালগঞ্জের সেলিম মোল্লা(৪৫)

কে এই সেলিম মোল্লা? ছাত্র হত্যা মামলার ১৩৭ নং আসামি মোঃ সেলিম মোল্লা, গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানার মোঃ শফিউদ্দিন মোল্লার ছেলে। তিনি বর্তমানে উত্তরা ১৩ নং সেক্টরের ভাড়াটিয়া। সেলিম মোল্লার নামে উত্তরা পূর্ব, পশ্চিম, তুরাগ থানা সহ আদালতে একাধিক মামলা চলমান রয়েছে। তার নামে বৈষম্য বিরোধী ছাত্র হত্যা, মাদক, নারী কেলেঙ্কারি, চেক ডিজ অনার মামলাসহ ৭ টি মামলা চলমান রয়েছে।

গত ৭ ই ফেব্রুয়ারি ২০২১ সালে বিপুল পরিমাণ ইয়াবা টেবলেট সহ তুরাগ থানা পুলিশের হাতে পাকুরিয়া থেকে গ্রেফতার হন গোপালগঞ্জের সেলিম মোল্লা।
সানজিদা আক্তার নিপু বাদী হয়ে নারী কেলেঙ্কারি বিষয় নিয়ে মামলা করে কোর্টে মামলা নং ০২/২১ সকল মামলা গুলো চলমান রয়েছে।টুংগীপাড়া গোলাপগঞ্জের সেলিম মোল্লা আওয়ামী লীগের সরকারের সময় ১৬ বছর ক্ষমতা অপব্যবহার করতে মরিয়া হয়ে উঠেন এবং উত্তরা তুরাগবাসীর সাথে বিভিন্ন কৌশল অবলম্বন করে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা।

সেলিম মোল্লা জমি ক্রয় করেন নলভোগ এর ব্যবসায়ী মোঃ সেলিম মিয়ার কাছ থেকে। ব্যবসায়িক নেনদেন বিষয় অস্বীকার করাতে সেলিম মিয়া,বাদী হয়ে সেই টাকার জন্য সেলিম মোল্লা নামে আদালতে ,দুইটি মামলা করেন,।এখনো মামলা দুটি চলমান। গোপালগঞ্ছের সেলিম মোল্লা বাড়ি নির্মাণ করার সময় মিস্ত্রি, লেবার দের টাকা না দিয়ে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি ধামকি দিয়ে তাড়িয়ে দিয়েছেন বলেও একাধিক অভিযোগ পাওয়া যায়। গোপালগঞ্জের ক্ষমতা ব্যবহার করে উত্তরার তুরাগে নৈরাজ্য কায়েম করে ছিলেন।

এই সেলিম মোল্লা বিগত আওয়ামী লীগ সরকার ক্ষমতার থাকাকালীন , গোপালগঞ্জের নাম ভাঙ্গিয়ে, মাদক ব্যাবসা, জমি দখল, নারী কেলেঙ্কারি, অসহায় মানুষের টাকা আত্মসাত করাসহ সকল প্রকার অপকর্ম করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।আওয়ামী লীগ সরকারের নাম ভাঙ্গিয়ে গোলাপগঞ্জের পরিচয় দিয়ে হয়েছে আঙ্গুল ফুলে কলাগাছ,গড়ে তুলেছেন উত্তরাসহ বিভিন্ন জায়গায় বিলাস বহুল বাড়ি গাড়ি।

সেলিম মোল্লার অপকর্ম নিয়ে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলেও, দাপোটে সহিত প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

সেলিম মোল্লার সকল অভিযোগের বিষয় গুলো সত্যতা নিশ্চিত করতে, তার মুঠোফোনে একাধিকবার ফোন দিলে বন্ধ পাওয়া যায়। তুরাগবাসী ও ভুক্তভোগী পরিবারের দাবি এখন সময় এসেছে সেলিম মোল্লা মতন স্বৈরাচারদের বিচার করার। ভূক্তভোগীদের দাবি অতি দ্রুত সেলিম মোল্লাকে গ্রেফতার করে আইনের আওতায় এনে, পাওনাদারদের টাকা ফেরত দেওয়ার জন্য অনুরোধ করেন প্রশাসনের কাছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!