সংবাদ শিরোনাম :
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি
উত্তরা পুর্ব থানায় বিপুল পরিমাণ বিদেশী মদ, মুদ্রা ও দেশীয় অস্ত্রসহ আটক ১-

উত্তরা পুর্ব থানায় বিপুল পরিমাণ বিদেশী মদ, মুদ্রা ও দেশীয় অস্ত্রসহ আটক ১-

 

মোঃ মাহফুজুর রহমান

রাজধানী ঢাকার উত্তরা এলাকায় সেনাবাহিনীর সহায়তায় যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশী মদ, বিদেশি মুদ্রা ও দেশীয় অস্ত্রসহ একজনকে আটক করেছেন ডিএমপির উত্তরা পূর্ব থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম মোহাম্মদ শোয়েব (৪০)

সোমবার (৩০ সেপ্টেম্বর ২০২৪ খ্রি.) সকাল ১০টা থেকে রাত ১২ টা পর্যন্ত অভিযান চালিয়ে এসব মদ, স্বর্ণ ও বৈদেশিক মুদ্রা উদ্ধার করে পুলিশ।

উত্তর পূর্ব থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সহায়তায় ৬নং সেক্টরের ঈশাখাঁ এভিনিউর একটি বাসায় যৌথ অভিযান পরিচালনা করে ২৮ লিটার দেশি মদ, ৩৮০ মি: লি বিদেশী মদ, ১৩৬৭ গ্রাম স্বর্ণ ও বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা ও দেশীয় অস্ত্র (ছুরি) উদ্ধার করা হয়। এ ঘটনায় মোহাম্মদ শোয়েব নামে একজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শোয়েবের বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় বিশেষ ক্ষমতা আইন ও অস্ত্র আইনে পৃথক পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!