সংবাদ শিরোনাম :
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি
ইসলাম ধর্মকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য প্রদান করায় দোহারে বিক্ষোভ মিছিল

ইসলাম ধর্মকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য প্রদান করায় দোহারে বিক্ষোভ মিছিল

 

মশিউর রহমান স্টাফরিপোর্টার: ঢাকার দোহার উপজেলায় ভারতের হিন্দু পুরোহিত রামগীরি মহারাজ কর্তৃক বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সাঃ) ও ইসলাম ধর্মকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য প্রদান ও বিজেপির সাংসদ নিতেষ নারায়ন রানে’র সমর্থনের তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তদের প্রকাশ্যে শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল সাড়ে এগারোটা দিকে জয়পাড়া কড়মআলাী মোড় থেকে জয়পাড়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদর্শন করে কালেমা চত্বরে এসে বক্তব্যর মাধ্যমে শেষ করা হয়।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দোহার এর আয়োজনে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলে ছাত্ররা বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সাঃ) ও ইসলাম ধর্মকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য প্রদান করায় ভারতের হিন্দু পুরোহিত রামগীরি মহারাজ ও বিজেপির সাংসদ নিতেষ নারায়ন রানে’র সমর্থনের তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তদের প্রকাশ্যে শাস্তির দাবীতে জানানো হয়।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, আদনান মাসুদ,মো: সোহেল,বেল্লাল হোসেন,মো: রাসেল,শহিদুল, মো: সেতু, মো: ওমর ফারুক প্রমুখ।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!