সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার ইফতার মাহ্ফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত ।

ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার ইফতার মাহ্ফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত ।

লিটন মাহমুদ, মুন্সীগঞ্জঃ

২১শে মার্চ শুক্রবার মুন্সীগঞ্জ সদর উপজেলার সিপাহিপাড়া আই এ বি ( ফারিন প্লাজা ২য় তালা) জেলা কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার ইফতার মাহ্ফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়্ ।

ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার উদ্যোগে জেলা শাখার সভাপতি মুফতি মোহাম্মদ শাহাদাৎ হোসাইন লস্করপুরীর সভাপতিত্বে, জেলার সেক্রেটারি রফিকুল ইসলাম এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির প্রচার ও দাওয়াহ্ বিষয়ক সম্পাদক শেখ ফজলুল করিম মারুফ।

প্রধান অতিথি তার আলোচনায় বলেন,১৯৭১ সালে বাংলাদেশের মানুষ জীবন দিয়েছে আবার ৯০ এ সৈরাচার বিরোধী আন্দোলনে জীবন দিয়েছে।
২৪ এ ছাত্র জনতা জীবন দিলো কিন্তু জাতির কাঙ্ক্ষিত মুক্তি মিলছে না। এর কারন সিস্টেমের পরিবর্তন হই নাই।তাই আমাদের প্রচলিত শাসন ব্যাবস্থা পরিবর্তন করতে হবে। ইসলামি দলের কর্মিদের আরো বেশি দক্ষ এবং চৌকস হতে হবে।
কেননা দক্ষ নেতৃত্ব ছাড়া ইসলামি হুকমত আসতে পারে না।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,উপদেষ্টা ইসলামি আন্দোলন বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলা মাওলানা সাইফুল্লাহ দা:বা: ,খেলফত মজলিসের মুন্সীগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মশিউর বিন আনোয়ার,জাতীয় ইমাম সমিতির সভাপতি মাহবুবুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন , ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ সভাপতি মাওলানা সোহরাব হেসেন ফারুকি,সহ সভাপতি মহিউদ্দিন বেপারি,অর্থ সম্পাদক ওবায়দুল্লাহ সরদার,প্রশিক্ষণ সম্পাদক আজহারুল ইসলাম, সহ প্রচার ও দাওয়া সম্পাদক মো:মোরসালিন, সহ দপ্তর সম্পাদক তানভির বাহাদুর শাহ।এছাড়াও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার সহ-প্রচার ও দাওয়াহ সম্পাদক মুহাম্মদ মুরসালিন তথ্য নিশ্চিত করেছেন।

 

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!