সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে ১২ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে ১২ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি 

ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) মহোদয়ের দিকনির্দেশনায় এবং ইনচার্জ, ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের তত্ত্বাবধানে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্র কর্তৃক মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়। এরই ধারাবাহিকতায় পুলিশের একটি চৌকস টিম ১২ (বারো) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা’সহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

 

আজ ০৯ এপ্রিল ২০২৬ তারিখ ১৪:০০ ঘটিকায় ভোলা সদর মডেল থানাধীন পূর্ব ইলিশা ইউনিয়নের কালুপুর সাকিনস্থ লক্ষীপুর লঞ্চঘাট মস্তোফার খাবার হোটেলের সামনে পাঁকা রাস্তার উপর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই (নিঃ) মোঃ সাইফুল ইসলাম ও সঙ্গীয় নারী এএসআই (নিঃ) স্বপ্না বেগমসহ ফোর্সের সহায়তায় মাদক ব্যবসায়ী সুমি বেগম (২১) কে ১২ (বারো) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা’সহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত আসামীঃ

সুমি বেগম (২১), স্বামী-মোঃ সবুজ, সাং-মধ্য জয়নগর, ০৮নং ওয়ার্ড, উত্তর জয়নগর ইউনিয়ন, থানা-দৌলতখান, জেলা-ভোলা।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

মাদকের মরণছোবল থেকে সমাজকে রক্ষা করতে ভোলা জেলা পুলিশের এই ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে লড়াইয়ে আমাদের তথ্য দিয়ে সহায়তা করুন।

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!