সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
ইন্টারপোলের জালে বেনজীর আহমেদ: গ্রেপ্তার দুবাইয়ে

ইন্টারপোলের জালে বেনজীর আহমেদ: গ্রেপ্তার দুবাইয়ে

​নিজস্ব প্রতিবেদক | দৈনিক নাগরিক বাণী

​অবশেষে ইন্টারপোলের সহায়তায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা আলোচিত এক মামলায় তাকে গ্রেপ্তার করে দুবাই সিটি পুলিশ।

​রোববার (১৪ জুন) পুলিশ সদর দপ্তরের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রে জানা গেছে, গত ১২ জুন একটি আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে বিষয়টি বাংলাদেশ কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। বর্তমানে তিনি দুবাই পুলিশের হেফাজতে রয়েছেন।

​জানা যায়, গত ২০২৪ সালের ১৫ ডিসেম্বর বেনজীর আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন এবং অর্থ পাচারের অভিযোগে মামলা দায়ের করে দুদক। পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে, ২০২৬ সালের ৮ মার্চ ঢাকার একটি আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আদালতের নির্দেশে ইন্টারপোলের মাধ্যমে এই পরোয়ানা কার্যকর করা হয়।

​এখন সাবেক এই আইজিপিকে দেশে ফিরিয়ে আনার জন্য আইনি প্রক্রিয়া শুরু করছে দুর্নীতি দমন কমিশন। এ বিষয়ে পরবর্তী আপডেট আপনাদের দ্রুতই জানানো হবে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!