সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
আড়িয়ল স্বর্ণময়ী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

আড়িয়ল স্বর্ণময়ী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

অনিক শেখ ,টঙ্গীবাড়ী, মুন্সীগঞ্জ 

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার আড়িয়ল স্বর্ণময়ী উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে আয়োজিত সভায় নবগঠিত এডহক কমিটির সভাপতি মোঃ আমির হোসেন খান, সাধারণ শিক্ষক সদস্য মোঃ আওলাদ হোসেন, অভিভাবক সদস্য সজল বেপারী এবং সদস্য সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাকসুদুর রহমান মোল্লাসহ গন্যমান্যরা উপস্থিত ছিলেন।

 

পরিচিতি সভায় নবগঠিত কমিটির সদস্যদের আনুষ্ঠানিক পরিচয় করিয়ে দেওয়া হয়। একই সঙ্গে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি, সুশাসন নিশ্চিতকরণ এবং শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখার বিষয়ে মতবিনিময় করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির উপদেষ্টা হাজী মো. ইলিয়াস বেপারী, আড়িয়ল ইউনিয়ন বিএনপির সভাপতি আ. আলী নান্টু মাদবর, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ মোবারক আলী রতন মাদবরসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকরা।

 

বক্তারা বলেন, শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণের সম্মিলিত সহযোগিতায় বিদ্যালয়কে আরও এগিয়ে নিতে নবগঠিত এডহক কমিটি আন্তরিকতার সঙ্গে কাজ করবে।

 

উল্লেখ্য, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত প্রবিধানমালা অনুযায়ী গত ৬ জুলাই ২০২৬ তারিখে আড়িয়ল স্বর্ণময়ী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি ৬ (ছয়) মাসের জন্য অনুমোদন লাভ করে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!