সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
আশুলিয়ায় যাত্রী ছাউনি তৈরীতে বাঁধা দেওয়ার অভিযোগ 

আশুলিয়ায় যাত্রী ছাউনি তৈরীতে বাঁধা দেওয়ার অভিযোগ 

 

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার উপকন্ঠ শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদ করে সর্বসাধারণের জন্য ব্যক্তি উদ্যেগে যাত্রী ছাউনি তৈরী করতে গেলে সেখানে বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে।

রোববর বিকালে সাভারে আশুলিয়ার ডিইপিজেড এলাকায় যাত্রী ছাউনি তৈরীর বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলার সময় ভাদাইল প্রাইমারি ফ্রেন্ডস ক্লাবের সভাপতি হাজী মো. ইসরাফিল এ অভিযোগ করেন।

জানা যায়, সাম্প্রতিক সময়ে আশুলিয়ার ভাদাইল প্রাইমারি ফ্রেন্ডস ক্লাবের সভাপতি হাজী মো. ইসরাফিলের নেতৃত্বে ভাদাইল সড়কের মুখে ডিইপিজেড এলাকায় ফুটপাত উচ্ছেদ করে এলাকাটি পরিস্কার করা হয়। এরপরে গতকাল শনিবার সেখানে তিনি সর্বসাধারণের জন্য সেখানে ২টি যাত্রী ছাউনি তৈরীর কাজ শুরু করেন। এ সময় তার এই কাজে স্থানীয় কিছু লোকজন বাঁধা প্রদান করেন।

 

এলাকাবাসীর দাবি, রাজনৈতিক বিভেদ বাদ দিয়ে জনস্বার্থের কাজে সহযোগিতা করা উচিত। তারা চাইছেন- যাত্রী ছাউনি নির্মাণ যেন বাঁধাহীনভাবে সম্পন্ন হয় এবং ভবিষ্যতে এমন উদ্যোগকে উৎসাহ দেওয়া হয়। চলমান কাজে প্রশাসনের নজরদারি ও প্রয়োজনীয় সহায়তার দাবিও করেন স্থানীয়রা।

 

এ বিষয়ে ভাদাইল প্রাইমারি ফ্রেন্ডস ক্লাবের সভাপতি হাজী মো. ইসরাফিল বলেন, যারা সাধারণ পথচারী আছে এই যাত্রী ছাউনি তাদের জন্য। তারা যেন রৌদ, বৃষ্টির এসে দাঁড়াতে পারেন। সে চিন্তা করে আমরা এখানে দুইটা যাত্রী ছাউনি করতেছি। একটা মহিলাদের জন্য, অন্যটি পুরুষদের জন্য। আলাদা আলাদা থাকবে সে উদ্দেশ্যে আমাদের কাজ করা।

তিনি আরও বলেন, গতকাল আমরা কাজ করতে আসছি পরে ভাদাইল থেকে কিছু লোকজন আসছিলো। তারা বলছে আমাদের গফুর ভাই পাঠাইছে কাজ বন্ধ রাখো, কাজ করা যাবে না। এখানে কাজ করতে হলে গফুর ভাইয়ের অনুমতি লাগবে। এরপর গফুরভাইকে ফোন দিয়ে আমাকে ধরাই দিছে, ফোনে গফুর ভাই আমাকে বলতেছে ‘তুইকে, তুই এখানে এগুলো করার কে, তুই কি এলাকার মাদবর হয়ে গেছিস, যা করা লাগে আমরা করবো, এখানে বিএনপির আফিস হবে তুই এখানে কিছু করতে পারবি না।’

 

বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সক্রিয় নেতা মোহাম্মদ তামিম বলেন, অনেক নোংরা ছিল এই জায়গাটায়। যাত্রী ছাউনি অনেক ভালো কাজ। এখানে যদি কেউ বাধা প্রদান করতে আসে সেটা আসবে সড়ক ও জনপদ। কোন রাজনৈতিক দল এখানে বাঁধা প্রদান করতে আসতে পারে না। সড়ক ও জনপদ যদি বাঁধাও দিতে আসে তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে এখানে যাত্রী ছাউনি করে দেন। এটা আমাদের এখানে দরকার।

 আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া বলেন, আমি নিষেধ করবো কেন? যাত্রী ছাউনি তো একটা ভালো কাজ। আমরা জনগণের রাজনীতি করি, নিষেধ করার জন্য নাকি? আমি বলছি যে, জায়গাটা দেখে নেও, একটু পরে কর। জায়গাটা সরাইয়া যাতে রিকশা গুলোর না হয় সেভাবে কর। তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে বলেও জানান তিনি।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!