সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
আশুলিয়ায় নারীসহ দুই মাদক কারবারি গ্রেফতার

আশুলিয়ায় নারীসহ দুই মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

আশুলিয়ায় অভিযান চালিয়ে এক নারীসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি আভিযানিক দল। এ সময় তাদের হেফাজত থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

সোমবার (০৮ ডিসেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন।

এর আগে রোববার রাত পৌণে ১২টার দিকে আশুলিয়ার নবীনগর মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- পিরোজপুর জেলার নাজিরপুর থানার লঘুনাথপুর এলাকার সমেদ আলীর ছেলে জামাল (৩৮) ও বরিশাল জেলার বাবুগঞ্জ থানার বুতরদিয়া কেদারপুর এলাকার সবুজের স্ত্রী ঝুমা আক্তার (২৮)। এদের মধ্যে জামাল বর্তমানে আশুলিয়ার কুরগাঁও সোসাইটি এলাকায় ও ঝুমা আক্তার ধামরাইয়ের ইসলামপুর এলাকায় থাকতো বলে জানা যায়।

ডিবি পুলিশ জানায়, রবিবার রাত পৌণে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, আশুলিয়ার নবীনগর মোড় এলাকায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে । পরে এমন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান চালিয়ে এক নারীসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করে। পরে তাদের হেফাজত থেকে ১কেজি গাঁজা উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ আরও জানায়, গেফতার আসামীদের পিসিপিআর পর্যালোচনা করে দেখা যায়, গ্রেপ্তার জামালের নামে পূর্বেরও সাভার মডেল থানায় একটি মাদক মামলা রয়েছে।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!