সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
আশুলিয়া প্রেসক্লাবে সভাপতি লাইজু ও সম্পাদক ওমর ফারুক

আশুলিয়া প্রেসক্লাবে সভাপতি লাইজু ও সম্পাদক ওমর ফারুক

নিজস্ব প্রতিনিধি 

“দেশের ও মানুষের কল্যাণে সাংবাদিকতা”এই শ্লোগান কে সামনে রেখে আশুলিয়া প্রেসক্লাবের কমিটি গঠিত হয়েছে। সভাপতি মোহনা টেলিভিশনের লাইজু আহম্মেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক আরটিভি’র ওমর ফারুকসহ ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

সোমবার (১৩ অক্টোবর ) সন্ধ্যায় আশুলিয়ার একটি রেস্টুরেন্টে,পূর্বের কমিটি বিলুপ্ত হওয়ায় আজ চ্যানেল আই এর সাংবাদিক জাকির হাসান এর সভাপতিত্বে এক জরুরী সভায় উপস্থিত সদস্যদের কন্ঠ ভোটে আগামী দুই বছরের জন্য এই কমিটি ঘোষণা করা হয়েছে।

নির্বাচিত হয়েছেন সিনিয়র সহ-সভাপতি চ্যানেল আইয়ের ঢাকা জেলা প্রতিনিধি মো: জাকির হাসান, সহ-সভাপতি বাংলাভিশনের আশুলিয়া প্রতিনিধি শেফালী খাতুন মিতু, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রতিদিনের কাগজ নিজস্ব প্রতিবেদক মো: জাহাঙ্গীর আলম (রাজু), সাংগঠনিক সম্পাদক দৈনিক দিনকালের আশুলিয়া প্রতিনিধি নজরুল ইসলাম (মানিক), কোষাধ্যক্ষ সময়ের আলো আশুলিয়া

প্রতিনিধি রাকিব হাসান জিল্লু, দপ্তর সম্পাদক দেশ বাংলা আশুলিয়া প্রতিনিধি আবুল হায়াত বাচ্চু, প্রচার সম্পাদক জাগো নিউজের আশুলিয়া প্রতিনিধি আল-মামুন, ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক নয়া দিগন্ত আশুলিয়া প্রতিনিধি তুহিন আহমেদ,কার্য-নির্বাহী সদস্য করতোয়া আশুলিয়া প্রতিনিধি মুঞ্জু মোরশেদ, জহিরুল ইসলাম খান লিটন, ইনকিলাব আশুলিয়া প্রতিনিধি রাউফুর রহমান পরাগ।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!