সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
আলোচিত সেনা কর্মকর্তা তানজিম হত্যা মামলার আরও দুই আসামি গ্রেপ্তার…

আলোচিত সেনা কর্মকর্তা তানজিম হত্যা মামলার আরও দুই আসামি গ্রেপ্তার…

 

এস এম আকাশ : চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো

আলোচিত সেনা কর্মকর্তা তানজিম হত্যা মামলার আরও দুই আসামি গ্রেপ্তার

কক্সবাজারের চকরিয়ায় আলোচিত সেনা কর্মকর্তা তানজিম সারোয়ার হত্যা মামলার আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।’

শনিবার (২৮ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে চকরিয়া কাহারিয়া ঘোনা এলাকা থেকে তাদের গ্রেপ্তার
করা হয়।’

গ্রেপ্তার আসামিরা হলেন, চকরিয়া ডুলাহাজারা ইউনিয়নের রিজার্ভপাড়া এলাকার আবদুল মালেকের ছেলে নাছির উদ্দিন (৩৮), ডুলাহাজারা মাইজপাড়া এলাকার মৃত নুরুল আলমের ছেলে এনামুল হক (৫০)।’

সেনা কর্মকর্তা তানজিম হত্যায় জড়িত ৬ জন আটক
সেনা কর্মকর্তা তানজিম হত্যার দৃষ্টান্তমূলক বিচার হবে
লে. তানজিমের আত্মত্যাগ সেনাবাহিনী শ্রদ্ধাভরে স্মরণ করবে

অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবুল কালাম চৌধুরী জানান, যৌথ বাহিনীর অভিযানে চকরিয়ায় সেনা কর্মকর্তা তানজিম সারোয়ার হত্যা মামলার আরও দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।’

এই চাঞ্চল্য ঘটনার মূল হত্যাকারী ডাকাত নাছির উদ্দিনসহ হত্যাকাণ্ডে জড়িত তার সহযোগী ডাকাত এনামকে দুটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করা হয়।’

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামিরা হত্যাকাণ্ডে নিজেদের প্রত্যক্ষভাবে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।’

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!