সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
আগামী ১৬ সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবি(স.)

আগামী ১৬ সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবি(স.)

অনলাইন ডেস্ক ঃ

দেশের আকাশে গতকাল বুধবার(৫ সেপ্টেম্বর) পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে আজ বৃহস্পতিবার থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। আগামী ১৬ সেপ্টেম্বর (১২ রবিউল আউয়াল) সোমবার পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবি (স.)।

গতকাল সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার। সভায় সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা কেন্দ্র ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে, গতকাল সন্ধ্যায় দেশের আকাশে ১৪৪৬ হিজরির রবিউল আউয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পাওয়া গেছে।

প্রসঙ্গ,আরবি ‘ঈদে মিলাদুন্নবি’র শাব্দিক অর্থ মহানবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্মদিনের আনন্দোৎসব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্মদিন ও ওফাত দিবস একই দিনে বলে কথিত আছে। এ বিষয়ে মতভেদ থাকলেও প্রতি বছর ১২ রবিউল আউয়ালকে অতীব গুরুত্বপূর্ণ দিন হিসেবে পালন করেন মুসলিম বিশ্বের বহুদেশ।

ঐতিহাসিকদের মধ্যে অনেকের মতে তার জন্মদিন হলো ১২ রবিউল আউয়াল। আবার অনেকের মতে, ৯ রবিউল আউয়াল। বর্তমান বিশ্বে সবার কাছে সমাদৃত, সহিহ হাদিস নির্ভর শুদ্ধতম সিরাতগ্রন্থ হলো ‘আর-রাহিক আল-মাখতুম’-এ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্ম দিবস সম্পর্কে বলা হয়েছে, তিনি ৫৭১ খ্রিষ্টাব্দে ২০ এপ্রিল মোতাবেক ৯ রবিউল আউয়াল সোমবার প্রত্যুষে জন্মগ্রহণ করেন। এটা গবেষণার মাধ্যমে প্রমাণ করেছেন যুগের প্রখ্যাত আলেম মুহাম্মদ সুলাইমান আল-মানসুর ও মিশরের প্রখ্যাত জোতির্বিজ্ঞানী মাহমুদ পাশা।

মহানবী হজরত মুহম্মদ (স.) মক্কার সম্ভ্রান্ত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তার আবির্ভাব এবং ইসলাম ধর্মের প্রচার সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল। দীর্ঘ ২৩ বছর ইসলাম ধর্ম প্রচার করে ৬৩ বছর বয়সে ১২ রবিউল আউয়ালই মহানবী (স.) ইন্তেকাল করেন। পবিত্র ঈদে মিলাদুন্নবি (স.) উপলক্ষে বিভিন্ন ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করে থাকে। দিবসটির তাৎপর্য তুলে ধরে বাংলাদেশ বেতার ও টেলিভিশনসহ বিভিন্ন টিভি চ্যানেল বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করে। জাতীয় দৈনিকগুলো বিশেষ ক্রোড়পত্রও প্রকাশ করে। এ দিনে সংবাদপত্রসমূহে ছুটি পালিত হয়।

 

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!