সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
আইসের গডফাদার মাদক চক্রের অন্যতম সদস্য টঙ্গীবাড়ীর চন্দন রায় গ্রেফতার ।

আইসের গডফাদার মাদক চক্রের অন্যতম সদস্য টঙ্গীবাড়ীর চন্দন রায় গ্রেফতার ।

নিজস্ব  প্রতিনিধি:

ঢাকায় মাদকের হোম ডেলিভারি চক্রের অন্যতম হোতা আইসের গডফাদার টঙ্গীবাড়ী উপজেলার পাঁচগাও গ্রামের চন্দন রায়কে (২৯) আইসসহ গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)৷

ডিএনসি বলছে, মালয়েশিয়া প্রবাসী বন্ধু মিলে আইস (ক্রিস্টাল মেথ) পাচারের চক্র গড়ে তোলেন চন্দন। এর আগে একাধিকবার জেলে গেলেও পুনরায় জামিনে এসে চক্রে সক্রিয় হন তিনি।

সোমবার (১৬ ডিসেম্বর) ডিএনসির সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ এসব তথ্য জানান।

তিনি বলেন, ডিএনসির ডেমরা সার্কেলের একটি টিম রোববার দুপুরে রাজধানীর ওয়ারী এলাকা থেকে মাদকের হোম ডেলিভারি চক্রের অন্যতম হোতা ও আইসের গডফাদার চন্দন রায়কে ২০ গ্রাম আইসসহ গ্রেফতার করে। চন্দন রায় ডিগ্রি পাস করে বিমানবন্দরের লাগেজ পার্টির সদস্য হয়ে বিদেশ থেকে স্বর্ণ ও ইলেকট্রনিকস সামগ্রী পাচারের কাজে জড়িয়ে পড়েন। করোনাকালে কয়েকজন মালয়েশিয়া প্রবাসী এবং বন্ধু মিলে আইস (ক্রিস্টাল মেথ) পাচারের চক্র গড়ে তোলেন।

তিনি বিভিন্ন পণ্যের আড়ালে কৌশলে মালয়েশিয়াসহ অন্যান্য দেশ থেকে সিলিকা জেলের আড়ালে আইস বাংলাদেশে নিয়ে আসতেন। পরে এ মাদক দেশের অভিজাত শ্রেণির ক্রেতাদের কাছে ‘পার্সেল হোম সার্ভিস’ সিস্টেমে সরবরাহ করতেন।

ডিএনসির সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ আরও বলেন, এর আগে মালয়েশিয়া থেকে সোনা ব্যবসার আড়ালে ২০২০ সালের নভেম্বরে ৬০০ গ্রাম আইসসহ ডিবির হাতে পাঁচজন সহযোগীসহ গ্রেফতার হন তিনি। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে জামিনে বের হয়ে আবারও একই কাজে সক্রিয় হন।

পরে ২০২২ সালে ২ নভেম্বর ফের ৫০০ গ্রাম আইসসহ তাকে গ্রেফতার করে ডিএনসি। এরপর ছয় মাস জেল খেটে জামিনে বের হয়ে চন্দন রায় আত্মগোপনে চলে যান এবং রাজধানীতে আইসের চক্রটি সক্রিয় করেন। চন্দন ৫ বছর পূর্বেও টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল বাজারের একটি স্বর্ণের দোকানে কাজ করতেন৷ অল্প দিনের ব্যবধানে মাদক ব্যবসায় করে লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছেন।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!