সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ভদকা উদ্ধার, একজন গ্রেফতার

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ভদকা উদ্ধার, একজন গ্রেফতার

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে বিদেশি মদ উদ্ধারসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।

জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ সুপার মুন্সীগঞ্জের দিকনির্দেশনায় মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে ডিবি পুলিশের একটি দল মুন্সীগঞ্জ থানাধীন নতুনগাঁও এলাকায় অভিযান চালায়। এসআই (নিরস্ত্র) রাশেদ মুন্সির নেতৃত্বে পরিচালিত এ অভিযানে নতুনগাঁও এলাকার একটি পাকা সড়ক থেকে ইসমাইল হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ইসমাইল হোসেন মৃত মীর আব্দুল হাইয়ের ছেলে। তার স্থায়ী ঠিকানা চরডুমুরিয়া হলেও বর্তমানে তিনি ভিটি শীলমন্দি এলাকায় জনৈক আবুল হোসেনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

পুলিশ জানায়, গ্রেফতারের পর তার দেহ তল্লাশি করে তার নিজ হেফাজত থেকে ৭ বোতল ভদকা উদ্ধার করা হয়। প্রতিটি বোতলের পরিমাণ ৩৭৫ মিলিলিটার এবং আনুমানিক বাজার মূল্য চার হাজার টাকা করে মোট মূল্য প্রায় ২৮ হাজার টাকা। উপস্থিত সাক্ষীদের সামনে জব্দতালিকা মূলে মাদকদ্রব্যগুলো জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে মুন্সীগঞ্জ থানায় এজাহার দায়ের করা হয়েছে। এ বিষয়ে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!