সংবাদ শিরোনাম :
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি
গজারিয়ায় গ্রাম ঘেঁষে বালু উত্তোলন এর প্রতিবাদে সংবাদ সম্মেলন

গজারিয়ায় গ্রাম ঘেঁষে বালু উত্তোলন এর প্রতিবাদে সংবাদ সম্মেলন

ওসমান গনি
স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জ গজারিয়া উপজেলার গ্রাম ঘেঁষে বালু উত্তোলন এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ইমামপুর ইউনিয়ন বি,এন,পিসহ স্থানীয় ক্ষতিগ্রস্ত গ্রামবাসী ও ছাত্র জনতা।

শনিবার(৭সেপ্টেম্বর) বিকাল ৪ঘটিকায় উপজেলার ইমামপুর ইউনিয়ন এর হোগলাকান্দীস্থ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে লিখিত বক্তব্য পাঠ করে শুনান ইউপি সদস্য আমিরুল ইসলাম ও ইমামপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো:মাসুদ রহ মান,তাঁরা  লিখিত বক্তব্যে জানান,ইজারাদার নদীর তলদেশ থেকে বালু উত্তোলন করতে না পেরে নদীর তীরবর্তী গ্রামের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে গ্রাম ঘেঁষে বালু উত্তোলন করছে একটি প্রভাবশালী মহল।যার ফলে নদীর তীরবর্তী গ্রামগুলো বর্ষা মৌসুম শেষ হলেই ভাঙ্গনের মুখে পড়বে।অনতিবিলম্বে এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ পূর্বক অবৈধ বালু উত্তোলন স্থায়ীভাবে বন্ধের জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন হাজী জাহাঙ্গীর আলম,এনায়েত উল্লাহ মাষ্টার,শামছুদ্দিন মেম্বার,মানিক মিয়া,ওহায়েদ প্রধান,আসাদ মিজি,ফিরোজ মিয়া বেপারী,আমজাদ মেম্বার প্রমুখ।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!