সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জে শ্রীনগরে খিচুড়ির দাম কম না নেওয়াকে কে রেস্টুরেন্টে ঢুকে ফাঁকা গুলি ।

মুন্সীগঞ্জে শ্রীনগরে খিচুড়ির দাম কম না নেওয়াকে কে রেস্টুরেন্টে ঢুকে ফাঁকা গুলি ।

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে শ্রীনগরে খিচুড়ির দাম কম না নেওয়াকে কেন্দ্র করে ও আধিপত্য বিস্তারের জন্য খিচুড়ি ঘর নামক রেস্টুরেন্টে ঢুকে ফাঁকা গুলির ঘটনা ঘটেছে।

গতকাল মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীনগর-দোহার সড়কের কয়কীর্ত্তন নামক এলাকায় খিচুড়ি ঘর নামক রেস্টেুরেন্টে এই ঘটনা ঘটে।

রেস্টুরেন্টের প্রত্যক্ষদর্শী ও সিসিটিভি ফুটেজ সূত্রে জানা গেছে, গত ৮ই ডিসেম্বর সোমবার শ্রীনগর থেকে ওই রেস্টুরেন্টে গিয়ে ৩ প্যাকেট খিচুরি পার্সেল নেয় এক ব্যক্তি। টাকা পরিশোধের সময় প্রতিষ্ঠানটির ম্যানেজার ৪৫০ টাকা দাম থেকে ৫০ টাকা কম রাখেন।

তাতেও সন্তুষ্ট না হয়ে ক্রেতা নিজে কে প্রভাবশালী দাবী করে উচ্চবাচ্য করে চলে আসেন। এই ঘটনার জেরে পরদিন মঙ্গলবার সন্ধ্যায় বৈষম্য বিরোধী আন্দোলনে মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার পলাতক আসামী সাদ্দাম হোসেন(৪০) সেখানে যায়। সেখানে কথা কাটাকাটির এক পর্যায়ে সাদ্দামের হাতে থাকা পিস্তল দিয়ে উপর দিকে ফাঁকা গুলি করে। এতে মূহুর্তের মধ্যে সেখানে আতংক ছড়িয়ে পরে। খবর পেয়ে শ্রীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছানোর আগেই সাদ্দাস তার লোকজন নিয়ে পালিয়ে যায়।

তবে এই ঘটনায় উপজেলার দেউলভোগ গ্রামের ফখরুল ইসলামের ছেলে বুলেট(৩৫) বাদী হয়ে শ্রীনগর থানায় অভিযোগ দায়ের করেছেন।

সেখানে তিনি উল্লেখ করেছেন তিনি যুবদলের কর্মী। রাজনৈতিক শত্রæতার কারনে যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা তাকে হুমকি ধামকি দিয়ে আসছিল। এর ধারাবাহিকতায় বৈষম্য বিরোধী ছাত্র হত্যা মামলার আসামী সাদ্দাম তার লোকজন নিয়ে খিচুড়ি ঘর রেস্টুরেন্টে গিয়ে তাকে মারধর করে ও পিস্তল সাদৃশ্য বস্তু দিয়ে তাকে হত্যার চেষ্টা করে।পরে স্থানীয়রা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। এই ঘটনায় সাদ্দাম(৪০) মোল্লা(৩৬),জাকির মোল্লা(৩৮) সহ বেশ কয়েকজনকে আসামী করে শ্রীনগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মিল্টন দত্ত ফাঁকা গুলির সত্যতা স্বীকার করে বলেন, এই বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। শ্রীনগর থানায় মামলার প্রস্তুতি চলছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!