সংবাদ শিরোনাম :
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি
মানিকগঞ্জে তিন বছর আগে চুরি হওয়া মাইক্রোবাস উদ্ধার করেছে পিবিআই

মানিকগঞ্জে তিন বছর আগে চুরি হওয়া মাইক্রোবাস উদ্ধার করেছে পিবিআই

মুহাম্মদ রকিবুল হাসান,মানিকগঞ্জ

মানিকগঞ্জ থেকে তিন বছর আগে চুরি হওয়া একটি মাইক্রোবাস দীর্ঘ তদন্তের মাধ্যমে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মানিকগঞ্জ। পিবিআই প্রধান অ্যাডিশনাল আইজিপি মোঃ মোস্তফা কামালের সার্বিক তত্ত্বাবধানে এবং পুলিশ সুপার জয়িতা শিল্পী, পিএসসি এর নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।

রবিবার ( ৭ ডিসেম্বর) বিকেলে পাবনার সাঁথিয়া পৌরসভার ইছামতি নদীর পাড় এলাকা থেকে মাইক্রোবাসটি উদ্ধার করা হয়।

মামলার সূত্রে জানা যায়, মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার লাউতা এলাকার প্রবাস ফেরত মেহেদী হাসান মিঠু তাঁর জমানো অর্থ দিয়ে একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ ১৫-৬২৪৪) কেনেন। জীবিকা চালানোর উদ্দেশ্যে তিনি প্রবাস থেকে ফিরে যানবাহনটি ভাড়ায় চালানোর জন্য প্রতিবেশী এক ব্যক্তিকে মাসিক ৩০ হাজার টাকায় চালক হিসেবে নিয়োগ করেন। কিন্তু কিছুদিন পরই ওই চালক প্রতারণা করে গাড়িটি আত্মসাৎ করে বিক্রি করে পালিয়ে যায়।

নিরুপায় হয়ে মিঠু ২০২২ সালের সিআর মামলা নং—২৭৯(হরি) অনুযায়ী আদালতে মামলা করেন। মামলাটি তদন্তের দায়িত্ব পায় পিবিআই মানিকগঞ্জ। দীর্ঘ ১১ মাস তদন্তে জানা যায়, প্রথমে গাড়িটি কুমিল্লার চৌদ্দগ্রামে বিক্রি করা হয়। এরপর পর্যায়ক্রমে গাড়িটি চাঁদপুর, নারায়ণগঞ্জ এবং সর্বশেষ পাবনার সাঁথিয়া উপজেলাসহ মোট সাতবার হাতবদল হয় গাড়িটি।

পিবিআই জানায়, গাড়ি চুরির ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত চলছে এবং আইনানুগ প্রক্রিয়া শেষে গাড়িটি প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!