সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জে ২১ মাদক–হত্যা মামলার আসামি বাবুর ফাঁসির দাবিতে বিক্ষোভ, স্মারকলিপি প্রদান

মুন্সীগঞ্জে ২১ মাদক–হত্যা মামলার আসামি বাবুর ফাঁসির দাবিতে বিক্ষোভ, স্মারকলিপি প্রদান

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে মাদক ও হত্যাসহ ২১ মামলার আসামি আলোচিত শান্তির ছেলে বাবু মিজি (৩০) এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসী বিক্ষোভ ও মানববন্ধন করেছেন।

মঙ্গলবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে তারা স্বাক্ষরিত স্মারকলিপি জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে জমা দেন।

এর আগে বৈখর ও পশ্চিম দেওভোগের শতাধিক নারী-পুরুষ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছান। মানববন্ধন চলাকালে বাবুর বোন শিউলি বেগম এসে বিক্ষোভকারীদের হুমকি দিয়েছেন বলেও অভিযোগ ওঠে।

স্থানীয়রা বলেন, দীর্ঘদিন ধরে বাবু বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। বহুবার অভিযোগ দেওয়া হলেও সুষ্ঠু বিচার মেলেনি। বক্তারা বাবুর পরিবারের অন্যান্য সদস্যদেরও আইনের আওতায় আনার দাবি জানান। একইসঙ্গে এলাকায় সক্রিয় অন্যান্য মাদককারবারিদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার আহবান জানান তারা।

বিক্ষোভে অংশ নেন পৌর সভার ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিলর বাদশা সিকদার, জেলা বিএনপির সাবেক সদস্য গোলজার হোসেন, বীর মুক্তিযোদ্ধা বুলু তালুকদার, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান গাজীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বক্তারা বলেন, বাবু একাধিকবার গ্রেফতার হলেও জামিনে বেরিয়ে আবার মাদক ব্যবসায় জড়ান। এবার গ্রেফতারের পর যেন তিনি আর জামিনে মুক্ত হতে না পারেন, এ দাবি জানান তারা।

উল্লেখ্য, গত ২ ডিসেম্বর হত্যা, মাদক ও অস্ত্রের ২১ মামলার আসামি বাবু মিজিকে জেলা গোয়েন্দা পুলিশ আটক করে। তিনি পৌর সভার ৫ নং ওয়ার্ডের বৈখর এলাকার মৃত আফিজ উদ্দিন সরকারের ছেলে এবং বর্তমানে জেল হাজতে রয়েছেন।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!