সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জে গজারিয়ায় ৮হাজার পিস ইয়াবা ও গাড়ীসহ একজন মাদক কারবারি আটক।

মুন্সীগঞ্জে গজারিয়ায় ৮হাজার পিস ইয়াবা ও গাড়ীসহ একজন মাদক কারবারি আটক।

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের গজারিয়ায় বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে গজারিয়া থানা পুলিশ।

৪ঠা ডিসেম্বর বৃহস্পতিবার ভোররাত প্রায় ৩টা দিকে বাউশিয়া ইউনিয়নের পাখির মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম মোঃ ইব্রাহীম (পিতাঃ আ. খালেক), তিনি কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন লম্বাবিল হোয়াইকং এলাকার বাসিন্দা।

অভিযান চলাকালে ইব্রাহীমের ব্যবহৃত স্কয়ার কোম্পানির একটি গাড়ি এবং তার কাছ থেকে ৮০০০ (আট হাজার) পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে মাদক পাচার ও সরবরাহের সঙ্গে জড়িত থাকার তথ্য দিয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার আলম আজাদ জানান, আটক ইব্রাহীমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে। মাদকবিরোধী অভিযান আরো জোরদার করা হবে বলেও তিনি জানান।

পুলিশের এ সফল অভিযানে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং মাদক নির্মূলে পুলিশের এমন তৎপরতা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছে ।

নীয়রা।

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!