সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জের শীর্ষসন্ত্রাসী মিল্টন মল্লিক গ্রেফতার

মুন্সীগঞ্জের শীর্ষসন্ত্রাসী মিল্টন মল্লিক গ্রেফতার

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের অন্যতম শীর্ষ সন্ত্রাসী মিল্টন মল্লিক’ (৪৬) কে আটক করেছে র‍্যাব- ১১। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জের আভিযানিক দল রবিবার (৩০ শে নভেম্বর) বিকালে ৪টা ৩০ মিনিটে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার যশলং এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার নামে চুরি, ডাকাতি, মাদক ও বিস্ফোরকসহ ১৯ টি মামলা রয়েছে।
মিল্টন মল্লিক মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের পূর্ব মাকহাটী গ্রামের বারেক মল্লিকের ছেলে।

র‍্যাবের প্রেস বিজ্ঞপ্তি ও স্থানীয়দের তথ্য সুত্রে জানা যায়, মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের পূর্ব মাকহাটী গ্রামের বারেক মল্লিকের ছেলে আসামি মিল্টন মল্লিক (৪৬) বিভিন্ন সময় মারাত্মক অস্ত্র নিয়ে তার ক্যাডার বাহিনী নিজ এলাকায় অস্ত্রের মহড়া প্রদর্শন করে জনমনে আতঙ্ক ও ভয়ভীতি দেখিয়ে ত্রাশের সৃষ্টি করে। তাছাড়াও সন্ত্রাসী, চাঁদাবাজি, ডাকাতিসহ এলাকায় বিস্ফোরণ ঘটিয়ে সন্ত্রাসের রাজ্য কায়েম করে। গত ৩১ অক্টোবর ২০২৫ তারিখ যৌথ বাহিনী মিল্টন মল্লিকের বাসায় অভিযান চালিয়ে ০৭ টি তাজা ককটেল বোমা, ০২ টি সুইচ গিয়ার চাকু সহ তার দুই সহযোগীকে গ্রেফতার করে। তার সহযোগীদের জিজ্ঞাসাবাদে জানা যায় মিল্টন মল্লিক চর এলাকাকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে এবং এলাকায় একক আধিপত্য বিস্তারের জন্য ককটেল, সুইচ গিয়ারসহ বিভিন্ন দেশী বিদেশী অস্ত্র নিজ হেফাজতে রাখে। আসামি মিল্টন মল্লিকের এই সন্ত্রাসী কর্মকান্ড জনমনে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি করে যা বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ায় প্রচারিত হলে সারাদেশে ব্যাপক সাড়া ফেলে।

এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জের আভিযানিক দল

রবিবার (৩০ শে নভেম্বর) বিকালে ৪টা ৩০ মিনিটের সময় মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার যশলং এলাকা হতে চুরি, ডাকাতি, মাদক ও বিস্ফোরকসহ ১৯ টি মামলার দুর্ধর্ষ আসামি মিল্টন মল্লিক কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামিকে গ্রেফতারি পরোয়ানা মূলে মুন্সীগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!