সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মাধবপুরে আজ থেকে প্রাথমিক শিক্ষকদের ফের অনির্দিষ্টকালের কর্মবিরতি

মাধবপুরে আজ থেকে প্রাথমিক শিক্ষকদের ফের অনির্দিষ্টকালের কর্মবিরতি

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :

হবিগঞ্জের মাধবপুরে তিন দফা দাবিতে আজ বৃহস্পতিবার থেকে আবারও অনির্দিষ্টকালের জন্য পূর্ণদিবস কর্মবিরতিতে নেমেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। কর্মসূচির অংশ হিসেবে ক্লাস ও পরীক্ষাসহ সব শিক্ষা কার্যক্রম থেকে বিরত থাকবেন সারা দেশের প্রায় সাড়ে তিন লাখ শিক্ষক। দাবি পূরণে অগ্রগতি না হলে আসন্ন বার্ষিক পরীক্ষা বর্জন এবং আগামী ১১ ডিসেম্বর থেকে লাগাতার অনশনে যাওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষক সংগঠনগুলো।

প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী রোববার থেকে কর্মবিরতি শুরুর সিদ্ধান্ত থাকলেও পরিস্থিতি বিবেচনায় তা এগিয়ে আনা হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) থেকেই পূর্ণদিবস কর্মবিরতি পালন করবেন সহকারী শিক্ষকরা। ১১তম গ্রেডসহ তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছে সংগঠনটি।

এর আগে ৯ নভেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এবং ১০ নভেম্বর অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে শিক্ষক নেতাদের পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অগ্রগতি আশানুরূপ না হওয়ায় কর্মসূচি ত্বরান্বিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সহকারী শিক্ষকদের প্রধান দাবিগুলো হলো—সহকারী শিক্ষকদের বেতনস্কেল ১১তম গ্রেডে উন্নীত করা, ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা দূর করা,সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্যমতে, দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৬৫ হাজার ৫৬৯টি। এসব বিদ্যালয়ে শিক্ষক সংখ্যা তিন লাখ ৮৪ হাজারের বেশি এবং শিক্ষার্থী প্রায় এক কোটি। মাধবপুর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ১৪৯টি। মাঠপর্যায়ে খোঁজ নিয়ে জানা গেছে—উপজেলার বেশিরভাগ স্কুলেই কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা।

এ বিষয়ে জানতে চাইলে মাধবপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা এস এম জাকিরুল হাসান বলেন, “আমার জানামতে উপজেলায় কোনো স্কুলে কর্মবিরতি পালন হয়নি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কোথাও যদি কর্মবিরতির সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়, প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!