সংবাদ শিরোনাম :
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি
কেশবপুরে নানা আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

কেশবপুরে নানা আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

আরশাদুল ইসলাম ঝন্টু কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ

যশোরের কেশবপুরে নানা আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটির উদ্যোগে শহরের পশুহাট সংলগ্ন মক্কা ট্রেডার্সে দিবসটি উপলক্ষে আলোচনা সভা, কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট/ পুরস্কার বিতরণ ও প্রীতিভোজের আয়োজন করা হয়।

অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটির কেশবপুর শাখার সভাপতি অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার (অবঃ)মোঃআরশাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শরীফ নেওয়াজ।

প্রধান আলোচক ছিলেন সংগঠনের উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর সাইদুর রহমান পিএসসি জি। বিশেষ অতিথি ছিলেন কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ আব্দুল্ল্যাহ আল মামুন, সংগঠনের যশোর জেলা শাখার সভাপতি অবসরপ্রাপ্ত সার্জেন্ট বাবর আলী, সংগঠনের উপদেষ্টা সিনিয়র অয়াঃআফিঃ(অবঃ)মো হায়দার আলী,উপদেষ্টা সিনিয়র ওয়াঃঅফিসার (অবঃ)মোঃ মোজাম্মেল হোসেন, সিনিয়র ওয়াঃঅফিসার (অবঃ)মোঃ মাহবুবুর রহমান, উপদেষ্টা সিনিয়র ওয়াঃঅফিসার (অবঃ)মোঃ মনির হোসেন সহসভাপতি ওয়াঃঅফিসার মোঃ ইব্রাহিম হোসেন সঞ্চালনায় ছিলেন সার্জেন্ট(অবঃ) আব্দুল জলিল, সার্জেন্ট (অবঃ) রুহুল কুদ্দুস, সার্জেন্ট (অবঃ)আতিয়ার, সার্জেন্ট(খবঃ)আব্দুল খালেক,সার্জেন্ট(অবঃ)রবিউল,সাংগঠনিক সম্পাদক সার্জেন্ট(অবঃ) আহাদ আলী, সার্জেন্ট(অবঃ)সিরাজুল ইসৱাম, অর্থসম্পাদক কর্পোঃ (অবঃ) ইসমাইল কর্পোঃ (অবঃ)শহিদুল ইসৱাম, কর্পোঃ (অবঃ) নুরুল ইসলাম, কর্পোঃ (অবঃ)রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, সার্জেন্ট (অবঃ) সামছুর রহমান, পৌর বাড়ি মালিক সমিতির সভাপতি আশরাফুজ্জামান ও সাবেক পৌর কাউন্সিলর আফজাল হোসেন বাবু। সাংবাদিক হরুনার রশিদ বুলবুল সাংবাদিক কামরুজ্জামান রাজু অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সার্জেন্ট (অবঃ)আব্দুল জলিল।

আলোচনার পরে সংগঠনের পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটির নেতৃবৃন্দসহ তাদের পরিবারের সদস্যদের উপস্থিতি মিলন মেলায় রূপ নিয়ে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!